Assam Rape

আসামে ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুন, শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

জাতীয়

আসামে ১৫ বছরের একটি কিশোরীকে তার বাড়ির মধ্যে ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটেছে। এমনকি মৃতদেহটির এমনি অবস্থা ছিল যে তাঁকে চেনাই যাচ্ছিলো না। এই ভয়াবহ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি হয়। 
হাইলাকান্দি জেলায় এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পর মেয়েটির পরিবারের সদস্যরা বাড়ির মধ্যে তাঁর মৃতদেহ খুঁজে পান।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মৃতদেহটির মাথা ও মুখ থেঁতলে দেওয়া হয়েছিল। সেইসঙ্গে , তার গোপনাঙ্গে একটি রড ঢুকিয়ে দেওয়া হয়েছিল, যা থেকে ধারণা করা যায় যে তাকে কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। 
পরিবারের তরফে খুনের আগে ধর্ষণের অভিযোগ করা হলেও, মৃত্যুর কারণ ও যৌন নির্যাতনের অভিযোগ নিশ্চিত করার জন্য পুলিশ ময়নাতদন্তের  রিপোর্টার জন্য অপেক্ষায় রয়েছে।
শনিবার রাত ১১টা নাগাদ কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সূত্র মারফত জানা যাচ্ছে, মেয়েটি পরিবারের সঙ্গে  আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল। তবে তাঁর বোনের সঙ্গে ঝগড়া হওয়ার পর সে বাড়ি ফিরে আসে।
আত্মীয়ের বাড়ি থেকে ফিরে আসার পর বাড়ির মেঝের ওপর মেয়েটির মৃতদেহটি পরে থাকতে দেখে পরিবারের সদস্যরা। সেইসঙ্গে তাঁরা এও জানায় যে, মৃতদেহটিকে পারে চেনাই যাচ্ছিলো না।  
এই ঘটনার জেরে স্থানীয়রা দোষীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন।
পুলিশ সুপারিনটেনডেন্ট অমিতাভ সিনহা নিশ্চিত করেছেন যে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেইসঙ্গে,  জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment