প্রাকৃতিক বিপর্যয়, ভূমিধসের কারনে ১০নম্বর জাতীয় সড়ক এখনও বিপদসঙ্কুল রয়েছে। জাতীয় সড়কের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। লাগাতার বৃষ্টিতে জাতীয় সড়কের একাধিক জায়গায় বড় বড় ধস নেমেছে। ফলে জাতীয় সড়ক জুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক এখনও কাটেনি। এই বিপজ্জনক পরিস্থিতিতে বিকল্প পথে যাতায়াতের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে দার্জিলিঙ জেলা প্রশাসনের তরফে।
এনএইচ বড় আকারের ধসের কবলে ১০নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় বলেই জানা গেছে। পাহাড়ের গা বেয়ে এখনও মাঝেমধ্যেই ছোট বড় পাথর গড়িয়ে পড়ছে জাতীয় সড়কের ওপরে। যে কারনে যাত্রী সুরক্ষার প্রশ্নে ও জাতীয় সড়কে যানবাহন চলাচল নিয়ে উদ্বেগ ও আতঙ্ক রয়েছেই। এই পরিস্থিতিতে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে দার্জিলঙ জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, দুইদিন আগে বড় আকারের ধস নামার কারনে সেবকের কাছে রাস্তা বন্ধ হয়ে যায়। ধসের পরে রাস্তা পরিষ্কার করার পর কিছু সময়ের জন্য যানবাহন চলাচল স্বাভাবিক হলেও, ফের নতুন করে ধস নেমেই চলেছে। পাহাড়ের ঢাল অস্থিতিশীল থাকার কারনে ভারি বৃষ্টি হলে আরো বড় আকারের ধস নামার সম্ভাবনা রয়েছে। ফলে যে কোনও সময় বড় ধরনের বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হতে পারে। ১০নম্বর জাতীয় সড়ক সম্পূর্ন বিপদমুক্ত না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। প্রশাসনের তরফে জারি করা নতুন নির্দেশিকা অনুযায়ী সিকিম থেকে শিলিগুড়িগামী সমস্ত যানবাহনগুলিকে মুনসং—গোরুবাথান রূট দিয়ে চলাচলের জন্য বলা হয়েছে। অন্যদিকে পরিস্থিতির প্রয়োজনীয়তা উপলব্ধি করে কালিম্পঙের দিক থেকে আসা সমস্ত গাড়িগুলিকে সেবকের করোনেশন সেতু দিন মঙপঙ—গজলডোবা হয়ে চলাচল করার নির্দেশ দেওয়া হতে পারে। ঝূঁকিপূর্ন চলাচল এড়াতে যাত্রী সুরক্ষার স্বার্থেই আপাতত এই বিকল্প রূট ব্যবহার করার পরামর্শ দিয়েছে প্রশাসন। ১০নম্বর জাতীয় সড়কের পরিস্থিতি স্বাভাবিক হতে আরো বেশ কিছুটা সময় লাগবে। ইতি মধ্যে কারি হওয়া এই নির্দেশিকা কালিম্পঙ জেলার পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। গত বুধবার সারারাত ধরে একনাগাড়ে প্রবল বর্ষনের কারনে বৃহস্পতিবার ভোররাতে শিলিগুড়ি সংলগ্ন সেবক কালীমন্দির ও করোনেশন সেতুর মধ্যবর্তী এলাকায় ১০নম্বর জাতীয় সড়কের ওপর বড় আকারের ধস নামে। জাতীয় সড়কের ওপরে পাহাড়ের গা বেয়ে প্রচুর মাটি ও পাথরের চাঁই, বোল্ডার গড়িয়ে পড়ে। ফলে সড়ক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ন রাস্তায় শিলিগুড়ির সাথে ডুয়ার্স, কালিম্পঙ ও সিকিমের সাথে সড়ক যোগাযোগ সম্পূর্নভাবে বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
Comments :0