২০ জুলাই অর্থাৎ আগামীকাল 'সংসদ চলো' অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। রবিবার তার আগের দিন ঠিক কি চলছে যন্তর মন্তরের প্রতিবাদ স্থলে ?
রবিবার যন্তর মন্তরের প্রতিবাদ স্থলে দেখা গেলো মানুষের ব্যাপক ভিড়। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ এসেছেন সেখানে। ভিড় সামাল দিতে, যারা অনেকক্ষণ ওখানে রয়েছে তারা একটু সরে গিয়ে যাতে নতুনদের জায়গা করে দেওয়ার জন্য বারংবার মঞ্চ থেকে ঘোষণা করতে হচ্ছে কর্তৃপক্ষকে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, এনটিএ বাতিল, শিক্ষার কেন্দ্রীকরণ ও বাণিজ্যিকীকরণ বন্ধ করা সহ স্বচ্ছ পরীক্ষা পরিচালনার দাবিতে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে সিজেপি। তাঁদের দাবিকে সমর্থন জানিয়ে ২১ দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন সোনাম ওয়াংচুক সহ বেশ কয়েকজন ছাত্র প্রতিনিধি। শনিবার সোনমকে অনশনরত অবস্থায় বলপূর্বক তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। তারপর থেকেই, এসএফআইয়ের তরফে অনির্দিষ্ট কালীন অনশন শুরু করেন এসএফআই-র সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি ও যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ। তাঁদের পাশাপাশি, ২১ জন অনশন কর্মসূচি চালাচ্ছেন। সোনাম ওয়াংচুককে জোরে করে তুলে নিয়ে গিয়ে যুব সমাজের মনোবল ভেঙে দেওয়া যায়নি এই বার্তায় যেন দিল রবিবারের যন্তর মন্তর। অনশনে অংশগ্রহণকারীদের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীরা সংহতি জানাতে আসলেও সেই ভিড় কে ছাপিয়ে গিয়েছে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে আশা নতুন প্রজন্ম। গান গেয়ে, স্লোগান দেওয়ার মাধ্যমে তারা আন্দোলনকারীদের পাশে থাকার বার্তাও জানাচ্ছে। নতুনপ্রজন্মের এই অংশগ্রহণই বলে দিচ্ছে বিজেপি সরকারের জনমনকে নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয়েছে, ভয় পাননি মানুষ, বরঞ্চ সরকারের পদক্ষেপ যেন বাড়িয়ে দিয়েছে তাদের প্রতিবাদের তেজ কে।
এমনিতেই যন্ত্রর মন্তরের চারদিক ব্যারিকেড করে ঘিরে রেখেছে দিল্লি পুলিশ। রবিবার সিজেপি কে অবৈধ বলেও উল্লেখ করে, সোমবার তারা যে সংসদ অভিযানের মিছিল কে বিভিন্ন ভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করবে তা নিশ্চিত। আজ রাতেই এই অভিযানের পরিকল্পনা নিয়ে সম্বন্বয় বৈঠকে বসবেন এই আন্দোলনের নেতৃবৃন্দ।
অপরদিকে, সোনাম ওয়াংচুক কে অনশনমঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়ার পর দিল্লির সাফদারজঙ্ঘ হাসপাতালে ভর্তি করা হয়। আজ তার স্ত্রী গীতাঞ্জলি অংম বলে যেন হাসপাতাল নয়, জেলে রাখা হয়েছে তাকে।
কালকের কর্মসূচিতে অংশ নিয়ে পারেন সোনাম ও। যদি তিনি উপস্থিত না থাকতে পড়েন তাঁর হয়ে সংসদ অভিযানে নেতৃত্ব দিতে পারেন গীতাঞ্জলি অংম।
CJP Jantar Mantar
ভয় পাননি কেউ, সংহতির বার্তা নিয়ে বহু মানুষের সমাগম যন্তরমন্তরে
যন্তরমন্তরে প্রতিবাদরত আন্দোলনকারীদের একাংশ।
×
Comments :0