আইএএস আধিকারিক বা শিক্ষক হওয়ার আগে মহিলাদের ‘দক্ষ মা’ হতে হবে। পেশার জন্য পরিবারের যাতে ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখা কর্তব্য মহিলাদের!
কানপুরে একটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে এমনই উপদেশ দিয়েছেন উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। অতীতে গুজরাটের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। পদাধিকারবলে তিনিই উত্তর প্রদেশের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি পারিবারিক মূল্যবোধ, অভিভাবকদের দায়িত্ব ও চরিত্র গঠন সম্পর্কে উপদেশ দিয়েছেন প্যাটেল। সেই সঙ্গে তিনি যদিও বলেছেন কোনও মেয়েরই বিয়ের পর পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয়। বরং তাঁদের নিজেদের জ্ঞান ও দক্ষতা জাতি গঠনের জন্য কাজে লাগানো উচিত।
পরিবারের জন্য মহিলাদের দায়ী করা বা পেশার ওপর সন্তান পালনকে গুরুত্ব দেওয়ার এমন উপদেশ যদিও নতুন নয়। এমন উপদেশের সঙ্গে মনুবাদী ভাবধারার সংযোগও বিভিন্ন সময়ই দেখা গিয়েছে। শিক্ষা এবং কাজের বৃত্তে মহিলাদের বাধাও দিয়েছে এমন দৃষ্টিভঙ্গি।
প্যাটেল বলেন, "উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের পর সন্তানরা কী করছে, তা অভিভাবকদের জানা উচিত। তদারকিতে সামান্য অবহেলাও তাদের ভবিষ্যতের ওপর তা বিরূপ প্রভাব ফেলতে পারে।"
গার্হস্থ্য হিংসা ও নারীদের বিরুদ্ধে অপরাধের বৃদ্ধির সঙ্গে নৈতিক মূল্যবোধকে দায়ী করেন প্যাটেল। তিনি বলেন, শিক্ষাকে কেবল ডিগ্রি ও নম্বরের মাপকাঠিতে বিচার করা উচিত নয়।
Uttar Pradesh Governor advises
আগে ‘দক্ষ মা’ হতে হবে, উপদেশ উত্তর প্রদেশের রাজ্যপালের
×
Comments :0