Jhansi Medical College Strike

ঝাঁসি মেডিক্যাল কলেজে আউটসোর্সড কর্মীদের ধর্মঘট

জাতীয়

ঝাঁসি মেডিক্যাল কলেজে ধর্মঘটে ৭০০-র বেশি আউটসোর্সড কর্মীরা।

সরকারের ঘোষিত ন্যূনতম মজুরি প্রদান এবং কর্পোরেশনের অন্তর্ভুক্তিকরণের দাবিতে ধর্মঘট করলেন ঝাঁসি মেডিক্যাল কলেজের আউটসোর্সড কর্মীরা। সবাই চতুর্থ শ্রেণির কর্মী। তাঁদের অনেকে সাফাই কর্মীও।
ধর্মঘটে অংশগ্রহণ করেছেন ৭০০-রও বেশি আউটসোর্সড কর্মী। ফলে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচ্ছন্নতা পরিষেবা ব্যাহত হয়েছে।
কর্মকর্তারা জানান, ধর্মঘটের খবর পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছিল। কিন্তু কাজে অনুপস্থিত বিপুল সংখ্যক পরিচ্ছন্নতা কর্মীর অভাব পুরোপুরি পূরণ করা সম্ভব হয়নি।
মহারানি লক্ষ্মীবাই মেডিক্যাল কলেজের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. শচীন মহৌর জানান, ধর্মঘটের ফলে কিছু সমস্যা দেখা দিয়েছে, তবে তা সমাধানের চেষ্টা চলছে। বেসরকারি সংস্থার মাধ্যমে নিযুক্ত কর্মীদের দাবিগুলো পরিষেবা প্রদানকারী সংস্থা এবং প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মঘটরত কর্মীদের সঙ্গেও ইতিবাচক আলোচনা চলছে। তিনি জানান, গভীর রাতের মধ্যে ধর্মঘট শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments :0

Login to leave a comment