cpim Politburo

ওয়াংচুককে নিয়ে উদ্বেগ, সংসদ অভিযান সফল করার আহ্বান পলিট ব্যুরোর

জাতীয়

সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতিতে সিপিআই(এম)'র পলিটব্যুরো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সর্বভারতীয় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ২০ দিন ধরে টানা অনশন করছেন তিনি। আগামী ২০ জুলাই সংসদ অভিযানের সমর্থনে দেশজুড়ে কর্মসূচি পালন করার ডাকও দিয়েছে সিপিআই(এম) পলিট ব্যুরো। 
সিপিআই(এম) পলিট ব্যুরো বলেছে, অনশন আন্দোলনরত সোনম ওয়াংচুক ও ছাত্রছাত্রীদের সঙ্গে এখনও আলোচনা করেনি কেন্দ্রীয় সরকার। চরম অসংবেদনশীল ও স্বৈরাচারী মনোভাব স্পষ্ট। কেন্দ্রীয় সরকারের নয়া ‘জাতীয় শিক্ষানীতি ২০২০’-র কারণেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এই নীতির মাধ্যমে শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীকরণ ও বাণিজ্যিকীকরণকে ক্রমাগত উৎসাহ দেওয়া হচ্ছে। তার ফলে  কোচিং ব্যবসার ব্যাপক প্রসারের পথ প্রশস্ত হয়েছে। একদিকে শিক্ষার সাম্প্রদায়িকীকরণ চলছে। পাশাপাশি প্রশ্নপত্র ফাঁস এবং সব ধরণের অনিয়ম চলছে। তার মূল কারণ হলো এই নীতি।
সিপিআই(এম) ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ এবং এনটিএ (NTA) ও জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবি করেছে। সিপিআই(এম)'র সমস্ত স্তরের কর্মী ও সচেতন নাগরিকদের কাছে পলিট ব্যুরোর আহ্বান, সোনাম ওয়াংচুক এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। এই দাবিগুলোর সমর্থনে এবং সোনাম ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে আগামী ২০ জুলাই সারা দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

Comments :0

Login to leave a comment