NEET-PG 2026 re-exam

জয়পুরের পরীক্ষাকেন্দ্রে বিদুৎবিভ্রাট, পুনঃপরীক্ষার নির্ঘন্ট ঘোষণা এনবিইএমএস'র

জাতীয়

ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সেস (এনবিইএমএস) একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, রাজস্থানের জয়পুরের  'আইওএন ডিজিটাল জোন আইডিজেড সীতাপুরা' (iON Digital Zone iDZ Sitapura) কেন্দ্রগুলিতে (টি সি নম্বর ৪১৬৮২ ও  ৪১৬৮৩) নিট-পিজি ২০২৬ পরীক্ষা শেষ পর্যন্ত নেওয়া সম্ভব হয়। 
ওই পরীক্ষা কেন্দ্রগুলিতে কেন্দ্রগুলিতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার জন্য মেসার্স টিসিএস লিমিটেড -কে দায়ী করা হয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষাটি ব্যাহত হয় এবং কয়েকজন পরীক্ষার্থী তাদের পরীক্ষা সম্পূর্ণ করতে পারেননি। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরীক্ষার্থীরা।  
তারপরেই, এনবিইএমএস'র তরফে ঘোষণা করা হয়েছে যে সকল পরীক্ষার্থী এই বিভ্রাটের জন্য তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারেননি তাঁরা পুনঃপরীক্ষায় বসার সুযোগ পাবেন। ৫ই সেপ্টেম্বর বিকেল ৩ টের সময় ফের পরীক্ষা নেওয়া হবে। 
 

Comments :0

Login to leave a comment