এসআইআর পর্বে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া বৈধ নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে বুধবার সিপিআই (এম)’র উদ্যোগে মিছিল করে আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। আরামবাগ পার্টি অফিস থেকে তিন শতাধিক মানুষ মিছিল করে তালতলা বাজার, নেতাজী স্কোয়্যার, বাসস্টান্ড ঘুরে কোর্ট রোড হয়ে মহকুমা শাসকের অফিসের সামনে জমায়েত হয়। সিপিআই(এম) নেতা ভাস্কর রায়, উত্তম সামন্ত, শক্তি মোহন মালিক, জাকির হোসেন ও জিয়ায়ুল চৌধুরীর নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেন। এছাড়াও ডেপুটেশনে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না বলেও দাবি জানানো হয়।
ডেপুটেশন উপলক্ষে বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) হুগলী জেলা সম্পাদকমন্ডলীর সদস্য পূর্ণেন্দু চ্যাটার্জী সহ সিপিআই(এম) নেতা সুশান্ত মন্ডল ও কেনারাম সোম। ডেপুটেশন শেষে মহকুমা শাসকের সঙ্গে আলোচনার বিষয়টি ও সভায় ব্যাখা করেন ভাস্কর রায়।
legal citizens name inclusion
বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকায় তোলার দাবিতে আরামবাগে মিছিল ও ডেপুটেশন
বুধবার আরামবাগে এসআইআর-এ বাদ পড়া বৈধ নাগরিকদের নাম ভোটার তালিকায় তোলার দাবিতে মিছিল।
×
Comments :0