মীর আফরোজ জামান: ঢাকা
এক বছের বেশি সময় পরে নাবালক সন্তানকে নিয়ে দেশে ফিরলেন সুইটি বিবি-সহ চারজন। বৈধ ভারতীয় নাগরিকদেরও ‘বেআইনি অনুপ্রবেশকারী’ বলে বাংলাদেশে ‘পুশ-ব্যাক’ করেছিল বিজেপি সরকার। সুপ্রিম কোর্ট এই ঘটনাটাকেই অবৈধ বলে অবিলম্বে তাঁদের ভারতে ফেরত নিয়ে আসার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর করতে যথেষ্ট গড়িমসি হয়েছে।
দীর্ঘ আইনী টানাপোড়েনের পর সোনালী বিবি তাঁর নাবালক সন্তানকে নিয়ে দেশে ফিরলেও সোনালি বিবির স্বামী দানিশ সেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর দুই নাবালক সন্তানের দেশে ফেরার অনুমতি মেলেনি। অবশেষে সেই চারজনের সীমান্ত পার সম্ভব হয়েছে।
পুশইন হওয়া চার ভারতীয় নাগরিক অবশেষে নিজ দেশে ফিরেছেন। দুই দেশের বিদেশ মন্ত্রকের সমন্বয় ও ট্রাভেল পাসের আনুষ্ঠানিকতা শেষে প্রায় এক বছর পর বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদের ভারতের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর হওয়া চারজন হলেন, বীরভূম জেলার মুরারাই থানার ধিতরা গ্রামের সুইটি বিবি, তার দুই ছেলে কুরবান শেখ (১৭) ও ইমাম দেওয়ান (৬), এবং পাইকোর থানার পাইকোর গ্রামের দানিশ শেখ।
সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ট্রাভেল পাসের মাধ্যমে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চার ভারতীয় নাগরিককে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের দুই প্রতিনিধি, বিজিবি ও বিএসএফের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এক বছরের বেশি সময়
Comments :0