Ram Mandir

কেলেঙ্কারির দায় এড়াতে লিখিত বিবৃতি রাম মন্দিরের কোষাধ্যক্ষের

জাতীয়

রামমন্দিরের দান নয়ছয়ে নিজেকে নির্দোষ দাবি করে লিখিত বিবৃতি দিলেন রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ। 
তীব্র বিতর্কের মধ্যে গোবিন্দ দেব গিরি দাবি করলেন যে হিসেব পরীক্ষার কাজে তিনি যুক্ত থাকলেও দানসামগ্রী বা নগদ অর্থ গোনার কাজে তিনি যুক্ত চিলেন না।
এদিকে ঘটনা যেদিকে গড়াচ্ছে তাতে একেবারে সাধারণ স্তরের আট কর্মীকে দায়ী করে উপরমহল দায় এড়াতে চাইছে বলে আশঙ্কা বিভিন্ন অংশের। 
ধৃত আটজনই রাম মন্দিরে চুক্তিতে নিযুক্ত কর্মী। বলা হচ্ছে, আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে চুক্তিতে নিযুক্ত এই কর্মীরা নিজেদের পদের অপব্যবহার করে দিনের পর দিন অর্থ সরিয়েছেন।
ঘটনা হলো, এই ধৃতদের সঙ্গে ট্রাস্টের সাধারণ সম্পাদক এবং বিশ্ব হিন্দু পরিষদ নেতা চম্পত রাইয়ের ঘনিষ্ট যোগাযোগ বেরিয়ে এসেছে। উত্তর প্রদেশের বিজেপি সরকারের তৈরি ‘সিট’ ওপর মহলে আদৌ যেতে পারবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। রাই নিজে আরএসএস’র দীর্ঘদিনের প্রচারক। 
এদিকে গিরি বলেছেন, পুনে থেকে অডিট সংস্থার কর্মীরা প্রতি মাসে হিসেব পরীক্ষা করতেন। তিনি নিজে যাতায়াতের টাকা নিতেন না। দু’টি নির্দিষ্ট ঘটনা ছাড়া কারও থেকে দান হিসেবে সামগ্রী বা নগদ নেননি। 
রাম মন্দির ঘিরে আস্থায় ধাক্কা দেওয়ায় সর্বত্র নিন্দিত এই ঘটনা। সোমবার ট্রাস্টের বৈঠক হচ্ছে দিল্লিতে। চম্পত রাইয়ের পাঠানো পদত্যাগ পত্র নিয়ে আলোচনার কথা রয়েছে। বৈঠকে থাকবেন গিরিও।  

 

Comments :0

Login to leave a comment