গোটা রায়গঞ্জ শহর জুড়ে জল যন্ত্রণায় নাকাল নাগরিকরা। টায়ার জ্বালিয়ে ক্ষোভের আগুন রাস্তায়। পথ অবরোধ হয়েছে রায়গঞ্জ বিদ্রোহী মোড় এলাকায়।
শনিবার সন্ধা ৭ থেকে ৮টা। প্রবল বৃষ্টির জেরে শহরের বিভিন্ন এলাকায় জল জমে থৈথৈ অবস্থা। জল বেরনোর জায়গা নেই। এদিকে ড্রেনের উপচে পরা আবর্জনা স্তুপ বৃষ্টির জলে মিলে মিশে একাকার। ধৈর্যের বাঁধ ভাঙায় পথে নামতে বাধ্য হলেন সাধারণ মানুষ।
বৃষ্টির পর ছয় সাত ঘণ্টা কেটে গেলেও রাস্তায় জল জমে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয়রা। একই দৃশ্য দেখা গেল আজ, রবিবারও।
এদিন সকালে দুই দিকে বাঁশ দিয়ে আটকে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে সামিল হলেন সাধারণ মানুষ। রায়গঞ্জের বিদ্রোহী মোড় সংলগ্ন যুবশ্রী মন্দিরের পার্শ্ববর্তী এলাকা সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে থাকে।
স্থানীয়দের অভিযোগ ড্রেন ঠিকঠাক পরিষ্কার না হওয়া ও কালভার্ট প্ল্যান মাফিক না তৈরি করার ফলেই এই জল যন্ত্রণার শিকার হতে হচ্ছে। বিগত তৃণমূল সরকারের সময়ে পৌরসভায় এই সমস্যার কথা জানালেও প্রতিবাদ করতে পারেননি বলে জানিয়েছেন নাগরিকরা। পথ অবরোধের খবর পেয়ে রায়গঞ্জ পৌরসভার স্যানিটারি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার সৌম্যদ্বীপ কুন্ডু বলেন "বেতন সমস্যার জন্য শ্রমিক পাওয়া একটু সমস্যা হচ্ছে তবে মহকুমা শাসক যিনি বর্তমানে পুর প্রশাসকের পদে রয়েছেন, তাঁর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা হবে।’’
Rayganj Water logging
নামছে না জমা জল, তুমুল বিক্ষোভ রায়গঞ্জে
×
Comments :0