কোনও দুর্নীতিগ্রস্ত সাম্প্রদায়িক শক্তির সাথে বামপন্থীরা হাত মেলাবে না। মমতার ঐক্য বার্তা প্রসঙ্গে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন তৃণমূল নেত্রী বামপন্থীদের প্রতি আহ্বান জানান তার সাথে জোট বেঁধে বিরোধ বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করার জন্য। মমতার এই বার্তা পরপরই সিপিআই(এম) রাজ্য সম্পাদক করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় কোনভাবেই কোন দুর্নীতিগ্রস্ত দলের সাথে বামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে না। সেলিম তার টুইটে মনে করিয়ে দিয়েছে মমতা এবং বিজেপির অতীতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
সেলিমের পাশাপাশি সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দুই সদস্য সুজন চক্রবর্তীর এবং শমীক লাহিড়ী একযোগে নিশানা করেছে তৃণমূলকে। সুজন চক্রবর্তী স্পষ্ট ভাবে বলেন, এই রাজ্যে বিজেপিকে নিয়ে এসেছে মমতা। ইন্ডিয়া জোটে ফাটল ধরানোর কাজ চালিয়ে গিয়েছে মমতা। শমীক লাহিড়ী বলেন, মমতা আগে প্রমাণ করুক যে তিনি আরএসএস বিরোধী। এতদিন বিজেপি আরএসএসকে সাথে নিয়ে বামপন্থীদের বিরুদ্ধে সে লড়াই করেছে।
Comments :0