delhi protest

যৌবনের সাফল্যে উচ্ছ্বসিত তারকারা

জাতীয়

দেশ জুড়ে যৌবনের উত্তাল আন্দোলনে অর্জিত সাফল্যে উচ্ছ্বসিত বলিউড তারকা থেকে দেশের বিশিষ্টজন।  নিট সহ সর্বভারতীয় পরিক্ষাগুলিতে প্রশ্ন ফাঁস ও দুর্নীতির দায়ে শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীত্ব থেকে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হওয়ায়, নাছোড় লড়াইয়ের জয় বলে অভিহিত করেছেন তাঁরা। এদিন আন্দোলনকারী পড়ুয়াদের ভূয়সী প্রশংসা করে অভিনেত্রী এবং সমাজ কর্মী শাবানা আজমি বলেছেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাত্র আন্দোলনের ‘প্রথম ধাপের সাফল্য’ মাত্র। তিনি বলেছেন,  দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার না হওয়া পর্যন্ত এরকম আন্দোলন চালিয়ে যেতে হবে। এদিনের প্রতিক্রিয়ায় আজমি আরও বলেছে দেশের তরুণ প্রজন্মের এই ভূমিকায় তিনি ভীষণ গর্বিত। তিনি অভিভূতও বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন সংবিধানই যে দেশের নাগরিকদের কাছে সবচেয়ে বড় শক্তি। তা ফের তুলে ধরায় আন্দোলনকারীদের ধন্যবাদও জানিয়েছেন প্রবীণ এই অভিনেত্রী। ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লির যন্তমন্তরে বিক্ষোভ মঞ্চে টানা অনশনে বসেন সোনাম ওয়াঙচুক, অভিজিৎ দীপকে সহ ছাত্রছাত্রীরা। তাঁদের প্রতি সংহতি জানাতে তিনিও যন্তরমন্তরে উপস্থিত হয়েছিলেন। এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সোচ্চারও হয়েছিলেন। এমনকি আন্দোলনকারীদের ওপর পুলিশের দমনপীড়নের তীব্র নিন্দাও করেছেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ আন্দোলনকারীদের দাবিগুলি মোদী সরকার মেনে নিতে বাধ্য হওয়ায়, তাকে স্বাগত জানিয়ে আজমি এদিন বলেছেন, ছাত্রদের আন্দোলনের প্রথম ধাপ হলো এই জয়। দেশের তরুণ প্রজন্মের কাছে শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার এবং আন্দোলনের সমস্ত দাবি পূরণ হওয়া পর্যন্ত এই প্রতিরোধ বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শাবানা আজমি ছাড়াও প্রকাশ রাজ, আলিয়া ভাট, জোয়া আখতার সহ একাধিক সিনেমা জগতের বিশিষ্টজনেরা এদিন আন্দোলনকারীদের  প্রশংসা করেছেন। আজমির মতো অভিনেতা প্রকাশ রাজও যন্তর মন্তরের আন্দোলনেও অংশ নিয়েছিলেন। তিনি এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন, ‘প্রিয় ককরোচরা, অভিনন্দন এবং সোনাম ওয়াঙচুক স্যারক কুর্নিশ।  আপনারা প্রমাণ করেছেন, তরুণদের শক্তিতে ক্ষমতাসীন সরকারও মাথা নত করতে বাধ্য হয়।
এদিন প্রিয়াঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা, ভূমি পেডনেকর, দিয়া মির্জা, আলিয়া ভাট, জোয়া আখতার, টুইঙ্কল খান্না, হুমা কুরেশির মতো বিলিউডের অভিনেত্রীরাও এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে অন্দোলনকারীদের অভিন্দন জানিয়েছেন। এছাড়াও অদিতি রাও হায়দরি, পঙ্কজ ত্রিপাঠী, বরুণ গ্রোভার, ঈশান খট্টর, জাহান কাপুর, সাবা আজাদ, স্বরা ভাস্কর তিলোত্তমা শোম, পার্বতী, দিব্যেন্দু, বাণী কাপুর, বিক্রমাদিত্য মোটওয়ানে, রিমা কাগতি প্রমুখ চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বও সোশাল মিডিয়ায় পোস্ট করে তারুণ্যের আন্দোলনে এই জয়কে প্রশংসা করেছেন। তাঁরা পোস্ট করে জেন-জি’কে উল্লেখ করে বলেছেন ‘ তোমরাই আশার সুনামি।’ আবার তাঁরা বলেছেন, সৎ উদ্দেশ্যে লড়েই এই জয় অর্জন করা গেছে। এই জয়কে সম্মান জানাই। সততা, মর্যাদা, অহিংসা, জবাবদিহি,  মতপ্রকাশের স্বাধীনতা ও বুদ্ধিমত্তা যেন সবসময় ভয়, বিভাজন ও ঘৃণার চেয়ে জোরালো হয়ে ওঠে।

Comments :0

Login to leave a comment