পূজা বোস ও অরিজিৎ মণ্ডল
ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। শিক্ষা বিপর্যয়ের দায় নিতে হবে। বাতিল করতে হবে এনটিএ-কে।
শুক্রবার সন্ধ্যা থেকে এই দাবিতে সরব রয়েছে কলকাতার ধর্মতলায় রানী রানমণি রোড চত্বর। এসএফআই সহ বিভিন্ন বামপন্থী ছাত্র ও যুব সংগঠন এই মিছিলের ডাক দেয়। জুড়ে যায় বিভিন্ন অংশ। বিশাল মিছিল জুড়ে স্লোগান, পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে এগিয়ে চলে মিছিল।
গোদি মিডিয়া-কে ধিক্কার জানায় ছাত্রছাত্রীরা, ছুঁড়ে দেওয়া হয় ব্যঙ্গ। ‘বন্দেমাতরম‘, ‘জয় হিন্দ‘ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান ওঠে মিছিল থেকে। রয়েছে ভগৎ সিংয়ের ছবি, রয়েছে কাজি নজরুল ইসলাম, প্রীতিলতা ওয়াদ্দেদরের ছবি। এমনই বৈচিত্র ছিল মিছিলে। ছিল বিভিন্ন মিম, ধরা ছিল প্ল্যাকার্ডে। শিক্ষায় দুর্নীতি থেকে আজাদি, ‘কোচিং নেক্সাস’ থেকে আজাদির স্লোগান ওঠে। সরকারি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার স্লোগান দেয় মিছিল।
মিছিল শিয়ালদহ থেকে ধর্মতলায় ঢোকার মুখে পুলিশ। এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ। ছাত্ররা প্রতিবাদ জানান। পুলিশ লাঠিচার্জ করে। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ধর্মতলা চত্বরে।
ছাত্রছাত্রীরা যদিও হটে যাননি। রানি রাসমণি রোডে ব্যারিকেড খুলে দিতে বাধ্য হয় পুলিশ। সেখানেই অবস্থানে চলছে। ছাত্র নেতৃবৃন্দ বলেছেন কোনও অবস্থাতেই প্ররোচনায় পা দেওয়া যাবে না। তাঁরা বলেছেন, বহিরাগত একাংশ মিছিলে ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করেছে।
দুপুর থেকে মিছিলকে কেন্দ্র করে নবীন অংশের স্রোত দেখা যায় শিয়ালদহ স্টেশনে। দিল্লিতে লাগাতার ছাত্র আন্দোলনের সংহতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।
এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, হাজার হাজার ছাত্রছাত্রী ও বাম ছাত্র সংগঠন সমূহের ডাকে কলকাতায় হাজির হয়েছে ছাত্রছাত্রীরা। ধর্মতলা অবরুদ্ধ। এখন অবস্থান চলছে। ছাত্রসমাজ ঠিক আন্দোলন কোন পথে এগবে। যতদিন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন ততদিন দেশজুড়ে আন্দোলন চলবে। তিনি জানিয়েছেন ক্যাম্পাসে ক্যাম্পাসে চলবে প্রতিবাদ।
ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন দেশ জুড়ে ছাত্র আন্দোলনের অংশ কলকাতার এই মিছিল। লড়াই জারি রয়েছে। সিআইটিইউ সর্বভারতীয় সভাপতি সুদীপ দত্ত মিছিলে যোগ দিয়েছেন। তিনি বলেছেন, ছাত্ররা নতুন করে দেশকে দেখাচ্ছে। শ্রমিক আন্দোলনেও নবীন অংশই গুরুত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তুলেছে গুরগাঁও থেকে নয়ডায়।
ছাত্রদের প্রতিবাদকে সংহতি জানিয়ে বক্তব্য রাখেব আরজি কর আন্দোলনের অন্যতম নেতা চিকিৎসক অনিকেত মাহাতো।
Comments :0