specially abled woman

বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের সাঁতার প্রতিযোগিতা বিশ্বভারতীতে

জেলা

বিশ্বভারতীতে আয়োজিত প্রতিযোগীতায় সাঁতারুরা। ছবি: রণদীপ মিত্র।

প্রথমবারের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিশ্বভারতীতে। বুধবার বিশ্বভারতীর সুইমিং পুলে আয়োজিত হয়েছে এই প্রতিযাোগিতা। রাজ্যের দশটি জেলা থেকে ৪০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন প্রতিযোগিতায়। বিশ্বভারতীতে এই প্রথম রাজ্যস্তরের এমন প্রতিযোগিতার আয়োজন বলে মত বিশ্বভারতী কর্তৃপক্ষের।

বিশ্বভারতীর শারীরশিক্ষা বিভাগের স্পোর্টস বোর্ডের সঙ্গে যৌথভাবে সিভিলিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও কমিউনিটি ক্যাটালিস্ট ফাউন্ডেশন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের নিয়ে রাজ্যস্তরের এই সাঁতার প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘স্টেট ওমেন প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’ নামে আয়োজিত এই প্রতিযোগিতায় বীরভূম জেলার ছাড়াও মেদিনীপুর, বর্ধমান, হুগলি, ২৪ পরগণা সহ রাজ্যের প্রায় ১০টি জেলা থেকে ৪০ জন প্রতিযোগী অংশ বিভিন্ন বিভাগে অংশ নিয়েছিলেন। শারিরীক প্রতিবন্ধকতাকে জয় করেইে জেদ, অধ্যাবসায় ও নিবিড় প্রশিক্ষনকে পাথেয় করে প্রতিযোগীরা তাঁর প্রতিভার সাক্ষ্য রেখেছেন এই প্রতিযোগীতায়। বিশ্বভারতীর কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায় বলেছেন, ‘‘বিশেষ ভাবে সক্ষমদের নিয়ে সাঁতার প্রতিযোগিতা বিশ্বভারতীতে প্রথম। আমাদের সুইমিং পুলটা আন্তর্জাতিকমানের। আমরা চাই এই পুল যথাযথ ব্যবহার হোক। এটি শুধু বিশ্বভারতী সঙ্গে যুক্তদের জন্য সীমাবদ্ধ নয়, বাইরের মানুষজনও নূন্যতম খরচে এখানে সাঁতার শিখতে পারে। শীতকালে বন্ধ থাকত পুল, এবার থেকে থাকবে না, সেই ব্যবস্থা করা হচ্ছে।’’

 

 

Comments :0

Login to leave a comment