আবাস যোজনা প্রকল্পে কাটমানি, মারপিট সহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মালবাজার পৌরসভার ১১ নম্বার ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অজয় লোহারকে।
লোহারের ভাই তথা যুব তৃণমূল কংগ্রেসের নেতা আনন্দ লোহার সহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি মালবাজার শহরের ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ‘হাউসিং ফর অল‘ প্রকল্পে ঘর দেওয়ার কথা বলে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সোচ্চার হন এলাকার বাসিন্দা তথা বিজেপি কর্মী বিপুল বর্মন ও তার পরিবার। বিষয়টি নিয়ে মালবাজার থানাতেও অভিযোগ জানানো হয়। সোমবার রাত সাড়ে দশটা নাগাদ বিপুল বর্মনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তাঁর স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা আক্রান্ত হন বলেও অভিযোগ ওঠে।
অভিযোগের ভিত্তিতে মালবাজার থানার পুলিশ অভিযুক্ত কাউন্সিলর অজয় লোহার, আনন্দ লোহার সহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
Malbazar Councillor Arrest
মালবাজারে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর
×
Comments :0