TMC Dist President Arrested

তৃণমূলের জেলা সভাপতি গ্রেপ্তার মেদিনীপুরে

জেলা

তোলাবাজি ও সরকারি জমি বিক্রি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা।
শনিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল এবং বেআইনি আর্থিক লেনদেনের একাধিক অভিযোগ উঠছিল বলে জানা গিয়েছে। 
পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত প্রতারণা ও চাঁদা আদায়ের অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসার পরই এই পদক্ষেপ নেওয়া হয়। তদন্তকারীরা দাবি করেছেন, প্রাথমিক তদন্তে বেশ কিছু নথি ও তথ্যপ্রমাণ হাতে এসেছে। যার ভিত্তিতেই প্রাক্তন বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। 
অন্যদিকে, তৃণমূলের দাবি যে সুজয় হাজরাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হয়েছে।

Comments :0

Login to leave a comment