Snake Bite Student SSKM

সাপের কামড়: এসএসকেএম-এ প্রাথমিকের ওই ছাত্রের পাশে শিক্ষকরা

কলকাতা

হাসপাতালে এবিপিটিএ’র বিজয় পট্টনায়ক কথা বলছেন চিকিৎসকদের সঙ্গে।

সাপে কামড়েছে প্রাথমিকের ছাত্রকে। চিকিৎসকেরা বিকেলে জানিয়েছেন অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালে ছুটে গিয়েছেন প্রাথমিক শিক্ষকরা। থাকছেন পরিবারের সঙ্গে।
কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে প্রথম শ্রেণীর এক পড়ুয়াকে সাপে কামড়ায়। ভবানীপুরের এই স্কুল শিশুটিকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর পর্যবেক্ষণে রয়েছে হাসপাতালেই। 
হাসপাতালে যান কলকাতার সার্কেল-১১ অঞ্চলের এবিপিটিএ’র শিক্ষকরা। গিয়েছেন এই সার্কেলের এসআই। 
স্কুলের শিক্ষক-শিক্ষিকারা হাসপাতালে থেকেছেন। চিকিৎকরা শিক্ষকদের জানান যে আপাতত শিশুটি স্থিতিশীল আছে।  সন্ধ্যের দিকে খানিক ঘুমিয়েছে। শিশুটিকে নজর এবং পর্যবেক্ষণে রাখা হচ্ছে। 
দিনকয়েক আগেই কলকাতার হেরিটেজ স্কুলে বাথরুমে এক শিশুকে সাপে কামড়ানোর অভিযোগ ওঠে। তারপর সোমবার, ২৪ আগস্ট, কলকাতার ভবানীপুরের মতো ব্যস্ত জায়গায় শিশুকে সাপ কামড়ানোর ঘটনা দেখা গেল।
টিফিনের বিরতিতে খেলাধুলোর সময় তাকে সাপ কামড়ায়। স্থানীয় সূত্রে খবর,  যে এলাকায় সাপ ঘোরাফেরা করার তথ্য কর্পোরেশন এবং বন দপ্তরকে জানানো হয়েছে। অভিযোগ, কর্পোরেশন বা বন দপ্তর কোনও ব্যবস্থা নেয়নি।
ঘটনার পর শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি চিন্তিত অভিভাবকরা। টানা বৃষ্টিতে সাপ থাকার সম্ভাবনা বাড়ছে। চিন্তায় রয়েছেন স্থানীয়রাও। স্কুলের ভেতর থেকে সাপটিকে বের করা যায়নি।
এদিন এসএসকেএম হাসপাতালে যান এবিপিটিএ’র জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বিজয় পট্টনায়ক। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।

Comments :0

Login to leave a comment