গুন্ডাদমনের নামে আন্দোলনকারীদের ভয় দেখানোই আসল উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর, এমনটাই বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। গতকাল অর্থাৎ ২৪ জুলাই যন্তর মন্তরের ছাত্র আন্দোলনের সংহতিতে কলকাতায় বাম সংগঠন ও ছাত্র সমাজের ডাকে সেখানে কিছু সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। সেই ঘটনার কথা উল্লেখ করেই শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চারজনের নাম উল্লেখ করা সহ মোট ৭০ জনের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রয়োগ করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। সেই প্রসঙ্গেই মহম্মদ সেলিম বলেন, "কোনও গুন্ডা নয়, আসল উদ্দেশ্য আন্দোলনকারীদের ভয় দেখানো। যত ভয় দেখাবে, মিছিলে তত লোক বাড়বে। মানুষ আরও বেশি প্রতিবাদে সামিল হবেন। মোদী এখন আন্দোলনের সামনে মাথানত করলেন, শিক্ষামন্ত্রী কে পদত্যাগ করতে হলো। যত বড়ো মন্ত্রীই হোননা কেন জনতার ক্ষোভের সামনে সকলকেই মাথানত করতে হয়।"
তিনি বলেন, "পরিষদীয় নিয়ম কানুন ভেঙে, গুন্ডা সর্দারের মতো মুখ্যমন্ত্রী বিধানসভায় হুমকি দিচ্ছেন। গুন্ডাদমনের নাম কিভাবে গুন্ডামি বাড়ানো যায়, তারসঙ্গে উর্দিপরা পুলিশকেও কিভাবে তার অংশ করে নেওয়া যায় তারই তিনি দৃষ্টান্ত তৈরী করেছেন। এইভাবে আন্দোলনকারীদের নাম ধরে হুমকি দেওয়া যায়?"
তিনি আরও বলেন, " আমার মনে আছে রাজীবগান্ধী একসময় বলেছিলেন 'নানী ইয়াদ আ জায়গি" আর এখন শুভেন্দু বলেছেন "তিন পুরুধ ধরে মনে রাখবে, এমন শাস্তি দেবেন।" এই স্বৈরতান্ত্রিক আওয়াজ দিলে, হুমকি দিলে বেশিদিন টিকে থাকা যায়না। শুভেন্দু মমতা ব্যানার্জির থেকেও শিক্ষা নেননি। অভয়া আন্দোলনের সময় এমনি হুমকি দেওয়া হয়েছিল। ছাত্র, যুব কর্মী যারা মিছিল মিটিং করেছিল, প্রতিবাদ করেছিল, গাড়ি আটকেছিলো তাদের লালবাজারে ডাকা হয়েছিল। ৪ টি থানায় কেস ও দেওয়া হয়েছিল। তাতে আন্দোলনকারীরা ভয় পায়না, ভয় তারাই পায় যারা জালিয়াতি করে। তিনি গুন্ডাদের ভালোমন্দ বেছে নিয়ে বিজেপি জয়েন করাচ্ছেন। তা নাহলে বলে দিচ্চেন কোন ধরণের তৃণমূলে জয়েন করবেন। তিনিই আবার বলছেন গুন্ডা দমন আইন প্রয়োগ করবেন।"
Gunda Daman Suvendu MD Selim
গুন্ডাদমন নয়, আন্দোলনকারীদের ভয় দেখানোই উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর, বললেন সেলিম
×
Comments :0