২০ মার্চ 'সংসদ চলো' অভিযানের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। তার আগে, রবিবার দিল্লির যন্তর মন্তরে অনশনরত ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন বলেছেন যে, দেশের যুবসমাজ সঙ্ঘ পরিবার ও বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী শাসনের কাছে নতিস্বীকার করবে না।
একটি ফেসবুক পোস্টে, যন্তর মন্তরে এসএফআই-র সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি ও যুগ্ম সম্পাদক ঐশী ঘোষের অনশন কর্মসূচিতে যোগদানের উল্লেখ করেন বিজয়ন।
তিনি বলেন, যুবসমাজ অনশনমঞ্চ থেকে যে বার্তা দিচ্ছেন তা সব মানুষকে গণতন্ত্রের জন্য লড়াইয়ে উদ্বুদ্ধ করবে।
শনিবার দিল্লি পুলিশের তরফে শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুককে অনশনরত অবস্থায় জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। তারপরেই, এসএফআই-র তরফে আদর্শ এম সাজি ও ঐশী ঘোষ অনির্দিষ্টকালীন অনশনে বসেন। পাশাপাশি, প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত ও পিকে শ্রীমতি যন্তর মন্তরে অনশনরত সকলের সঙ্গে দেখা করে তাঁদের লড়াইকে সংহতি জানান।
এদিন কেরালার বিরোধী দলনেতা বলেন, দেশের শিক্ষার্থী ও যুবসমাজের এই প্রতিবাদ বুঝিয়ে দিচ্ছে যে তাঁদের কণ্ঠরোধের চেষ্টা করা হলেও তাঁরা সংঘ পরিবার ও নরেন্দ্র মোদী সরকারের স্বৈরাচারী শাসনের কাছে মাথা নত করবে না।
তিনি আরও বলেন, "আমাদের শিক্ষার্থীরাই হলো দেশের সেই শক্তি, যারা আগামী দিনের ভারতকে গড়ে তুলবে। কোনও সরকারেরই তাদের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের প্রতি উদাসীন হওয়া উচিত নয়। সরকারের মনোভাব এমনই হওয়া উচিত যা শিক্ষার্থীদের কথা শুনে, তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে, তাদের উদ্বেগের বিষয়গুলিকে সমাধান করবে।
যে ছাত্ররা তাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও তাদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য লড়াই করছেন তাদের প্রতি সংহতি ও জানান তিনি। পাশাপাশি, যারা অনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলের প্রতি তিনি তাঁর সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন।
Pinarayi Vijayan
যুব সমাজ স্বৈরাচারী শাসনের কাছে হার মানবে না, বলছেন বিজয়ন
×
Comments :0