Salim on the whitewashing of wall graffiti at Jadavpur

ওঁরা নতুন প্রজন্মের কথা বোঝেনা তাই মুছে ফেলতে চায়, যাদবপুরর দেওয়াল লিখনের ওপর চুনকাম প্রসঙ্গে সেলিম

রাজ্য কলকাতা

ওঁরা নতুন প্রজন্ম কি চায় তা ওরা বুঝতে পারে না তাই মুছে ফেলার চেষ্টা করে। রবিবার কল্যাণীর সমাবেশের শেষে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে এমনটাই বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 
কিছুদিন আগেই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে  দেশবিরোধী স্লোগান লেখা রয়েছে। অবিলম্বে সেই সমস্ত আবর্জনা সাফ করতে হবে বলে নির্দেশও দিয়েছিলেন তিনি। তারপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেওয়ালে লেখা স্লোগানের উপর চুনকাম করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই প্রসঙ্গেই এদিন সেলিম বলেন, 'ওরা খবরে কাগজে কি লেখা হবে তা মুছতে চাইছে। লাইব্রেরী কি বই থাকবে তা ঠিক করে দিতে চাইছে, আর ছাত্র-ছাত্রীরা নিজেদের দাবি লিখে তাহলে সেটা ওরা মুছে দিচ্ছে। নতুন প্রজন্ম কি চায় তাই ফুটে উঠেছে ওই দেওয়াল লিখনে, ওরা আসলে তা বুঝতে পারছেনা, তাই মুছে দিচ্ছে। আমরা বলছি দেওয়াল লিখন মুছে লাভ হবে না, ওটা পরে বোঝো মানুষ চাইছে।' 
সেই সঙ্গে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেয়ালে কেন কিষেণজি স্যালুট লেখা থাকবে যা নিয়েও প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু।‌ সেই প্রসঙ্গে সেলিম বলেন,  মমতা এবং শুভেন্দু মিলেই কিষেণজীকে হাত ধরে নিয়ে এসেছিল, যাতে বামেদের শেষ করা যায় । এখন সেই এই কথা বলছে। চাইলেই কিষেণজী এবং শুভেন্দু অধিকারীর কথোপকথন শুনিয়ে দিতে পারি। 
যদিও, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই কর্মকাণ্ডের বিরোধীতা করেছে এসএফআই। এর প্রতিবাদে ৩১ আগস্ট ' টেক ব্যাক ইওর ওয়াল' কর্মসুচির ডাক ও দিয়েছে তাঁরা। যাদবপুর বিশ্ববিদ্যালয় এসএফআই আঞ্চলিক কমিটির সম্পাদক অভিনব বসু বলেন, 'ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবোই। যতবার ওঁরা দেওয়াল মুছবে ততবার আমরা লিখবো। '

Comments :0

Login to leave a comment