SFI

এসএফআই’র ডাকে দেশজুড়ে অনশন ছাত্রছাত্রীদের

জাতীয়

কেরালার মালাপ্পুরমে এসএফআই’র অনশন মঞ্চের একাংশ।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানকে সরানোর দাবিতে দেশের ৭০টিরও বেশি শহরে অনশন কর্মসূচির চালালো এসএফআই। ককরোচ জনতা পার্টির লাগাতার অবস্থানের সঙ্গেই চলেছে এই কর্মসূচি। দাবি উঠেছে কেন্দ্রীয় পরীক্ষা সংস্থা এনটিএ বাতিলের। বলা হয়েছে, শিক্ষা কেন্দ্রীকরণ চললে ‘নিট’ থেকে সিবিএসই’র মতো বিভিন্ন পরীক্ষায় বিপর্যয় বারবারই হবে।
এসএফআই সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য এবং সভাপতি আদর্শ এম সাজি জানিয়েছেন যে  অনশন কর্মসূচিতে সারা দেশের হাজার হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে।  
বিবৃতিটিতে বলা হয়, গত দু’মাস ধরে দেশের ছাত্রছাত্রী তথা যুবসমাজ দেশের শিক্ষাব্যবস্থার জরাজীর্ণ অবস্থার বিরুদ্ধে আন্দোলনে শামিল। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের সরকার বারবারই অযোগ্যতার পরিচয় দিয়েছে। বিভিন্ন সংগঠনের সঙ্গে যৌথভাবে প্রতিবাদ জানিয়ে আসছে এসএফআই। 
পাশপাশি, বিবৃতিতে আরও বলা হয়, কেরালা, অন্ধ্র প্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ সহ আরও দশটি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিপুল সংখ্যক শিক্ষার্থী সমবেত হয়ে অনশন কর্মসূচিতে অংশ নেন। 
এসএফআই জানিয়েছে আন্দোলনের অংশ হিসেবে দিল্লির যন্তর মন্তরে অভিনেতা ও নাট্যকর্মী সুধন্ব দেশপাণ্ডেকে নিয়ে "ডাফলি গ্যাং কা খুলাসা" বিষয়ক একটি আলোচনা চক্র চালানো হবে ১০ জুলাই।

Comments :0

Login to leave a comment