প্রশিক্ষণে ব্যবহৃত বিমান ভেঙে চালক এবং প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কানপুর জেলায় গঙ্গার পাড়ে ছোট বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রক জানিয়েছে, এই দুর্ঘটনায় পাইলট ও একজন প্রশিক্ষক নিহত হয়েছেন। প্রাথমিক তথ্যের ভিত্তিতে মন্ত্রক জানায়, বৃহস্পতিবার বিকেলে কানপুর বিমানবন্দর থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে গঙ্গা ব্যারেজের কাছে ভিটি-এনবিভি রেজিস্ট্রেশন নম্বরের টেকনাম পি ২০০৬টি দুই-ইঞ্জিন বিশিষ্ট বিমানটি ভেঙে পড়ে। জেলার প্রবীণ পুলিশ আধিকারিক জানান, প্রশিক্ষণ সংস্থা গর্গ অ্যাভিয়েশনের টেকনাম বিমানটি নবিশ চালক ও প্রশিক্ষককে নিয়ে আকাশে ওড়ে। কিন্তু মিনিট কুড়ি পরে বিমানটি হঠাৎ কাটরি অঞ্চলের নাথাপুরা গ্রামের কাছে ভেঙে পড়ে। রাত পর্যন্ত বিমানটির দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কারণ জানা যায়নি। ঘটনার পর পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন।
দুর্ঘটনার একটি ভাইরাল ভিডিওতে বিমানের ধ্বংসাবশেষ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায় এবং ধ্বংসস্তূপের বাইরে একটি আসন দেখা ছিচ্ছিল। সূত্রের খবর, বিমানটি ২০২৩ সাল থেকে গর্গ এভিয়েশনের মালিকানাধীন ছিল। সংস্থার দাবি, বিমানের যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়েছিল।
Kanpur Plane Crash
কানপুরে প্রশিক্ষণ বিমান ভেঙে নিহত দুই
×
Comments :0