ভীন জেলায় ভাড়া নিয়ে এসে যাত্রীবেশে থাকা দুষ্কৃতীদের হামলায় জখম উবের চালক। খুইয়েছেন টাকা পয়সা যাবতীয়। গাড়ি নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয়। পরে অবশ্য উদ্ধার করেছে গাড়িটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনে। পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাপের মাধ্যমে বালিগঞ্জ থেকে শান্তিনিকেতন যাওয়ার জন্য গাড়ি ভাড়া করা হয়। গাড়িতে সওয়ার হন তিনজন। শান্তিনিকেতন যাওয়ার পথে চিপকুটি জঙ্গলে চালকের মাথায় আঘাত করে রাস্তার ধারে তাকে ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় দু্ষ্কৃতীরা। চালকের টাকার ব্যাগও ছিল গাড়িতে। পরে পুলিশ গিয়ে রক্তাক্ত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বোলপুর মহকুমা হাসপাতালের শয্যায় শুয়ে আহত চালক পবন রাম জানিয়েছেন,‘‘বালিগঞ্জ থেকে গাড়ি ভাড়া করা হয়েছিল। শান্তিনিকেতনের কাছে এসে যাত্রীরা গাড়ির চাবি ও টাকা পয়সা দিয়ে দেওয়ার জন্য চাপ দিতেই আমার তাঁদের ধস্তাধস্তি শুরু হয়। আমার মাথায় ছুরি দিয়ে আঘাত করে। আমাকে গাড়ি থেকে ফেলে গাড়ি নিয়ে ওরা পালিয়ে যায়।’’ জখম চালকের বয়ান মত তল্লাশী অভিযান চালিয়ে শান্তিনিকেতন থানার পুলিশ রাতেই পাড়ুইয়ের খিরুলি থেকে গাড়িটি উদ্ধার করতে সমর্থ হয়েছে।
মঙ্গলবার রাত্রি ১১টা নাগাদ তিন যাত্রীকে নিয়ে বালিগঞ্জ থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন চালক পবন রাম। ভোর সাড়ে ৩টে নাগাদ তারা পৌঁছান শান্তিনিকেতন থানার অন্তর্গত চিপকুটির জঙ্গল এলাকায়। চালকের কাছ থেকে জানা গিয়েছে, এরপরেই যাত্রীদের মধ্যে একজন গাড়ি থামাতে বলেন। গাড়ি থেকে নেমেই চালকের কাছে গাড়ির চাবি ও সঙ্গে থাকা মানি ব্যাগ চায়। চালক বাধা দিলে ৩জন মিলে ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। দুষ্কৃতিদের কাছে আগ্নেয়াস্ত্রও ছিল। রক্তাক্ত অবস্থায় চালকে রাস্তার ধারে ফেলে গাড়ি ও টাকা-পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। কোনোরকমে পথ চলতি মানুষের সাহায্যে বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছান উবের চালক৷ চিকিৎসাধীন হাসপাতালে। তবে এমন ব্যতিক্রমী ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে পর্যটনের অন্যতম ভরকেন্দ্র শান্তিনিকেতনে।
Uber Driver Attack
শান্তিনিকেতন দুষ্কৃতীদের হামলা, জখম উবের চালক
×
Comments :0