solidarity Sonam Wangchuk Siliguri

‘দেশের শিক্ষা বাঁচাতে এক হোন’, সোনম ওয়াংচুকের সংহতিতে বিক্ষোভ শিলিগুড়িতে

জেলা

সোনম ওয়াংচুকের সংহতিতে ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবীতে শনিবার শিলিগুড়িতে ছাত্র,যুব,মহিলা ও সিআইটিইউ'র মিছিল এবং গান্ধী মূর্তির পাদদেশে মানববন্ধন।

‘দেশের শিক্ষা বাঁচাতে এক হোন’ এই স্লোগানকে সামনে রেখে স্বৈরাচারী কেন্দ্রীয় সরকারের দমনপীড়ন ও শিক্ষা বিরোধী নীতির বিরুদ্ধে সোনম ওয়াংচুক সহ দেশের তরুন সমাজের সংহতিতে ও ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শিলিগুড়িতে শনিবার একটি বিক্ষোভ কর্মসূচি হয়। বামপন্থী ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন, শিক্ষক সংগঠন সহ সমস্ত গণ সংগঠনের ডাকে শনিবার এই বিক্ষোভ কর্মসূচি হয়। বাঘাযতীন পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এরপর সেখান থেকে সোজা শিলিগুড়ি মুখ্য ডাকঘরের সামনে এসে মিছিল শেষ হয়। মিছিল শেষে গান্ধীমূর্তির পাদদেশে বেশ কিছু সময় বিক্ষোভ প্রদর্শনের পর প্রায় আধঘন্টা মানববন্ধন কর্মসূচি চলে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ছাত্রছাত্রীদের মৃত্যু কান্ডে কেন্দ্র শিক্ষা মন্ত্রীর ইস্তফার দাবিতে এবং সোনম ওয়াংচুক—র অনশনকে পূর্ন সংহতি জানানো হয় এদিনের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, মোহন পান্ডা, রত্না চৌবে, মনি থাপা, সাগর শর্মা, নান্টু কুন্ডু, অঙ্কিত দে, সম্রাট সাহা সহ নেতৃবৃন্দ। 

Comments :0

Login to leave a comment