উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থিত নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মৌসুমি অক্ষরেখা বর্তমানে জম্মু উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের ওপর অবস্থিত সুস্পষ্ট নিম্নচাপটির কেন্দ্র হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে পূর্ব-দক্ষিণ-পূর্ব অভিমুখে বিস্তৃত রয়েছে। যার ফলে আজ ও কাল সময়ে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টি হবে। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা ও ঝাড়গ্রাম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই জেলা গুলিতে ৭ সেন্টিমিটার থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে এই জেলা গুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। শনিবারের পর দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি।
দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিংপঙ এই জেলা গুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। শনিবার থেকে উত্তরের সব জেলায় বাড়বে বৃষ্টি। এই কদিন দার্জিলিঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিংপঙ ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করে হয়েছে। মোমগলবার থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি।
মৎস্যজীবীদের জন্যেও সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার ও শুক্রবার পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন সমুদ্র এলাকায় ঝোড়ো হাওয়া প্রবল সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীদের এই সময়ে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
WEATHER
সুস্পষ্ট নিম্নচাপের জেরে অতিভারী বৃষ্টি রাজ্যের পশ্চিমের জেলা গুলিতে, সতর্কতা উত্তরেও
×
Comments :0