নিউ ইয়র্কে ভাষণে বলছেন যে মানবতা সকলের জন্য এক। সকলের সমান মর্যাদা প্রাপ্য। বলছেন হিন্দুত্ব সব মানুষকে সমানভাবে গ্রহণ করে। আর দেশে কংগ্রেস সভাপতি ভাষণ দেওয়ায় হলদোয়ানিতে ‘শুদ্ধিকরণ’ হচ্ছে, কারণ তিনি দলিত। দেশে সাম্প্রদায়িক, জাত বিভাজনের প্রচার করেন। আর বিদেশে গিয়ে সকলের ঐক্যের কথা বলেন, দেশের পক্ষে এমন ভাষণের দরকার নেই।
নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে আরএসএস প্রধান মোহন ভাগবতের ভাষণের সমালোচনায় রবিবার একথা বলেছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন।
আরএসএস প্রধান মোহন ভাগবত এই ভাষণে বলেন যে যারা মুসলিমদের ভারত থেকে তাড়াতে চায় তারা হিন্দুই নয়। ‘এক বিশ্ব, এক মানবতা’ ভাষণকে বড় অংশই চিহ্নিত করেছে একটি মারাত্মক দ্বিচারিতা হিসেবে।
ভাগবতের ভাষণের আগে থেকেই বিতর্ক শুরু হয় নিউ ইয়র্কে। শহরের মেয়র জোহরান মামদানি আরএসএস’র মতো সাম্প্রদায়িক এবং বিভাজনকামী সংগঠনের প্রকাশ্য অনুষ্ঠানের বিরোধিতা করেন।
আমেরিকার ধর্মীয় স্বাধীনতা বিষয়ক জাতীয় কমিশনও ভাগবতের ভাষণে আপত্তি জানায়। ‘আমেরিকান হিন্দুস ফর এনগেজমেন্ট অ্যান্ড ডায়ালগ’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিজয়ন বলেছেন, প্রতিদিন দলিত এবং সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে। নিয়ম করে চলছে এই হামলা। আরএসএস’র জাত, ধর্ম ভিত্তিক বিভাজনের মতাদর্শ এক অংশকে আরেক অংশের সংঘাতে নামিয়ে দিচ্ছে। সামাজিক শোষণের জন্য দায়ী আধিপত্য কাঠামোকে টিকিয়ে রাখার প্রচার করা হচ্ছে।
বিজয়ন বলেছেন, সংবিধানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে বহুত্ব এবং বৈচিত্রের ওপর আক্রমণের মোকাবিলা চলবে।
ভাগবতের ভাষণের সমালোচনা করেছেন প্রবীণ আইনজীবী কপিলস সিবালও। সিবাল বলেছেন, বিদেশর মাটিতে আরএসএস প্রধান বলছেন বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারণাই ভারতের ডিএনএ। আর দেশে বহুত্ব এবং বৈচিত্রের ওপর একের পর এক আক্রমণে এই মোহন ভাগবতই চুপ করে বসে থাকেন। ভাষণে কিছু হয় না। কাজের বেলা কী হচ্ছে সেটিই আসল কথা।
Mohan Bhagwat's Speech and Vijayan
‘মানবতা সকলের জন্য এক’ ভাষণ আরএসএস প্রধানের, দ্বিচারিতায় সরব বিজয়ন
কান্নুরে সিপিআই(এম)’র ডাকে সাধারণ সভায় পিনারাই বিজয়ন।
×
Comments :0