Women's Reservation

মহিলা আসন সংরক্ষণ কার্যকর করার দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ

জাতীয়

মঙ্গলবার যন্তর মন্তরে মহিলা বিক্ষোভে কনীনিকা ঘোষ সহ নেতৃবৃন্দ।

সংসদে ও বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণের দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভ দেখালেন মহিলারা। দিল্লি এবং সংলগ্ন এলাকায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ বিভিন্ন সংগঠনের ডাকে হয়েছে বিক্ষোভ।
সংরক্ষণের দাবিতে গড়ে ওঠা মঞ্চ ‘ন্যাশনাল কোয়ালিশন ফর উইমেনস রিজার্ভেশন’-র পক্ষে দেখানো হয় বিক্ষোভ। দাবি ওঠে, ডিলিমিটেশনের শর্ত রাখা চলবে না মহিলাদের আসন সংরক্ষণ আইনে। দ্রুত কার্যকর করতে হবে আইন। 
মহিলাদের আসন সংরক্ষণের বিল সর্বসম্মতিতে পাশ হয়ে আইন হয়ে গিয়েছে। কিন্তু কার্যকর করার বেলায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের শর্ত জুড়েছে বিজেপি জোট সরকার। আসন পুনর্বিন্যাসের একতরফা প্রস্তাবে উত্তর ভারতের ব্যাপক আধিপত্য নিশ্চিত করেছে বিজেপি। সংসদের আগের অধিবেশনে ডিলিমিটেশনের লক্ষ্যে পেশ সংবিধান সংশোধনী বিল পাশ হয়নি। সরকারের পক্ষে উপস্থিত সাংসদদের দুই তৃতীয়াংশের সমর্থন ছিল না। 
মহিলা আন্দোলনের দাবি, দুই বিষয়কে জুড়ে দেওয়া হচ্ছে কারণ বিজেপি সরকার চায় না মহিলাদের আসন সংরক্ষণ নিশ্চিত হোক। 
এদিন যন্তর মন্তরে বিক্ষোভে অংশ নেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সাধারণ সম্পাদক কনীনিকা ঘোষ, সহসভাপতি মারিয়াম ধাওলে এবং এস পুণ্যবতী সহ নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment