বিশ্বকাপের জার্সির নকশায় আপত্তি আনার পরে তা পরিবর্তন করেছে হাইতি। ফিফা রাজনৈতিক বক্তব্য সংক্রান্ত নিয়মাবলী লঙ্ঘনের অভিযোগ তোলার পর জার্সির নকশায় পরিবর্তন আনে তারা। জার্সিতে দেশটির স্বাধীনতা সংগ্রামের একটি যুদ্ধের দৃশ্য চিত্রিত ছিল। ১৯৭৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ উদযাপন করতে হাইতি ফুটবল ফেডারেশন তাদের জার্সিগুলো এক অনন্য উপায়ে ডিজাইন করেছে। জার্সিগুলোতে তিনটি রঙ ব্যবহার করা হয়েছে, নীল (হোম), সাদা (অ্যাওয়ে) এবং লাল (থার্ড কিট)। এর সাথে রয়েছে লাল কলার ও হাতা এবং মাঝখানে হাইতি জাতীয় দলের প্রতীক।
বিতর্কের কেন্দ্রবিন্দু হলো শার্টের ডান কোমরের অংশ, যেখানে ভার্টিয়েরের যুদ্ধ এবং হাইতি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত একটি চিত্র মুদ্রিত হয়েছে। ১৮০৩ সালে, বিপ্লবী নেতা জঁ-জাক দেসালিন, যিনি পরবর্তীতে হাইতির প্রথম সম্রাট হয়েছিলেন, ‘‘বিশ্বের প্রথম স্বাধীন কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্রের’’ জন্য একটি নতুন পতাকা তৈরি করতে ফরাসি পতাকা থেকে একটি সাদা ফালি ছিঁড়েছিলেন। এই ঘটনাটি প্রতি বছর ১৮ মে হাইতির জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে জার্সি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে হাইতির কিট প্রস্তুতকারক কলম্বিয়ান প্রতিষ্ঠান সায়েতা। তবে রাজনৈতিক উদ্দেশ্যে এই নকশা করা হয়নি দাবি করে বিবৃতিতে তারা জানায়, ‘‘সায়েতার পক্ষ থেকে উপস্থাপিত চূড়ান্ত নকশাটি ছিল মূলত হাইতির ভবিষ্যতের জন্য প্রতিদিন অবদান রাখা মহিলা-পুরুষদের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি। এটি কোনো রাজনৈতিক বক্তব্য হিসেবে তৈরি করা হয়নি।’’
FIFA World Cup 2026
হাইতির জার্সিতে নিষেধজ্ঞা ফিফার
×
Comments :0