'World Cup Diary' has been published

প্রকাশিত হলো 'বিশ্বকাপের ডায়রি'

কলকাতা

ছাত্র সংগ্রাম প্রকাশনীর বই উদ্বোধন উপলক্ষ্যে প্রেস ক্লাবে বসল চাঁদের হাট। 
সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপের উপর বই 'বিশ্বকাপের ডাইরি' প্রকাশিত হলো এদিন। এই বইটি লিখেছেন এসএফআই প্রাক্তন সাধারণ সম্পাদক ও ছাত্র সংগ্রাম পত্রিকার প্রাক্তন সম্পাদক শমীক লাহিড়ী। বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে এই বই উদ্বোধন করেন ক্রীড়া সাংবাদিক রূপক সাহা ও গৌতম ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কার্যি, ছাত্রসংগ্রাম পত্রিকার সম্পাদক সৌভিক দাশ বকসী সহ অন্যান্যরা। 
বইটি প্রসঙ্গে ক্রীড়া সাংবাদিক গৌতম ভট্টাচার্য বলেন, 'এই লেখাগুলো আমি ফেসবুকে পড়েছি। এই  লেখায় গভীরতা রয়েছে, যে চোখে বিশ্বকাপ দেখেছেন লেখক, তা ভিন্ন আঙ্গিকে বিশ্বকাপকে আমাদের সামনে তুলে ধরেছে। এই বই বাংলা ক্রীড়াজগতের ইতিহাসে থেকে যাবে।'

রূপক সাহা বলেছেন, 'নব্বই-র দশকে বিশ্বকাপ বা অন্যান্য খেলা থেকে সরাসরি দেখানো শুরু হয়। এরপর সংবাদপত্রের সাংবাদিকদের কাছে একটি বিশাল চ্যালেঞ্জ তৈরি হয়। লেখার আঙ্গিক বদলাতে হয়েছে সকলকে। এই বইয়ের লেখাগুলির মধ্যে সেই ভিন্ন আঙ্গিকের ভাবনা রয়েছে। শুধু ফুটবল নয় গোটা বিশ্বকে অর্থনীতি, সমাজ, সেই দেশের মানুষ এবং ক্রীড়া প্রেমীদের চিন্তার বিকাশে সাহায্য করবে।'

ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক সৌভিক দাশ বকশি বলেছেন, 'ছাত্র সংগ্রাম প্রথম থেকেই মুক্তচিন্তা ধর্মীয় মেরুকরণ বিভেদের বিরুদ্ধে গ্রন্থ প্রকাশ করে চলেছে। ছাত্রদের কাছে ফুটবল বিশ্বকাপ বাড়তি উন্মাদনার জায়গা। ফলত এই বই সকলে পড়বে নিয়ে আশা রাখছি।'

Comments :0

Login to leave a comment