প্রতিবন্ধী যুবতীকে পাট ক্ষেতে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানা এলাকায়। জানা গেছে নির্যাতিতা তাঁর ঠাকুমার সঙ্গে মাঠে ছাগল চড়াতে গিয়েছিলেন। সেইসময় একটি আমবাগানে বসে মদ্যপান করছিলো দুই যুবক। অভিযোগ, ওই নির্যাতিতা ছাগল চরাতে চরাতে ঠাকুমার থেকে কিছুটা দূরত্বে চলে গেলে হঠাৎই দুই যুবক ২৫ বছর বয়সী ওই প্রতিবন্ধী যুবতীকে বলপূর্বক পাশের একটি পাট খেতে টেনে নিয়ে যায়। সেখানেই অভিযুক্তরা তাঁকে ধর্ষণ করে। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় এক দম্পতি প্রতিবন্ধী যুবতীর আওয়াজ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে ঘটনার ভিডিওগ্রাফি প্রশাসনের হাতে তুলে দেয়। পরিবারের তরফে শান্তিপুর থানায় গিয়ে ঘটনার বিবরণ সহ ধর্ষণের ঘটনার লিখিত অভিযোগ দায়ের করে। তদন্ত নেমে পুলিশ অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের নাম মিঠুন বিশ্বাস ও সুব্রত দে। ধৃতদের পুলিশি হেফাজতে চেয়ে মঙ্গলবার রানাঘাট আদালতে পেশ করা হয়। এই অপরাধের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। তাদের দাবি শারীরিক ও মানসিকভাবে বিশেষ ক্ষমতা সম্পন্ন হওয়ার সুযোগ নিয়ে অপরাধ সংগঠিত করা অপরাধীরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। অসহায় ওই যুবতীর ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার সাধারণ মানুষ।
অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী নদীয়া জেলার সম্পাদক তথা রাজ্য নেতা বিকাশ মল্লিক, শান্তিপুর ব্লক কমিটির সম্পাদক আজমত মন্ডল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সুভাশিষ ভট্টাচার্য, জেলা কমিটির সদস্য সজল ঘোষ সহ ব্লক কমিটির অন্যান্য সদস্যরা নির্যাতিতার বাড়িতে পৌঁছায়। তাদের উপস্থিতি দেখে গ্রামের মানুষ সুবিচারের দাবিতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নেতৃবৃন্দ নির্যাতিতার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। তাঁরা পরিবার ও প্রতিবেশীদের বলেন, আমরা সুবিচার ও ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টানমূলক শাস্তির দাবিকে সামনে রেখে সর্বতভাবে এগিয়ে যাবো। নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে শান্তিপুর থানায় গিয়ে থানার আইসিকে না পেয়ে ঘটনার আইও'র সাথে সবিস্তারে কথা বলে পরিষ্কার করেন বলেন ঘটনানাকে হালকা করে না দেখার। নেতৃত্ব দাবি করেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির। শান্তিপুর থানার আইও নেতৃবৃন্দকে আশ্বাস্ত করে বলেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবেই।
Nadia santipur
শান্তিপুরে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, গ্রেপ্তার ২, নির্যাতিতার পাশে প্রতিবন্ধী সম্মিলনী
×
Comments :0