Nabadwip

নবদ্বীপ মহাশ্মশানে ঠাকুমাকে দাহের সময় চুল্লিতে ঝাঁপ যুবকের

জেলা

ছবি AI

ঠাকুমার মৃতদেহ দাহের সময় চুল্লিতে ঝাঁপ দিল এক যুবক। সেখানে উপস্থিত শ্মশানকর্মীদের তৎপরতায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে খবর ওই সুস্থ আছে তবে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে নদীয়ার নবদ্বীপ পৌরসভা পরিচালিত নবদ্বীপ মহাশ্মশানে। জানা গেছে, ওইদি রাতে নদীয়ার গেদে সীমান্তবর্তী এলাকা থেকে এক বৃদ্ধার মৃতদেহ নিয়ে শেষকৃত্য সম্পন্ন করতে নবদ্বীপ মহাশ্মশানে আসে মৃতার পরিবার-পরিজনরা। রাত সাড়ে ১১টা নাগাদ মৃতদেহ শ্মশানের বৈদ্যুতিক চুল্লিতে দাহ করতে ঢোকানোর সময় হঠাৎই মৃতদেহের ওপর ঝাঁপ দেয় ইন্দ্রজিৎ বিশ্বাস(২৬) ওই যুবক। বিষয়টি বুঝতে পেরে পেয়ে তড়িঘড়ি সেখানে কর্তব্যরত শ্মশান কর্মীরা ওই যুবককে কোন রকমে পা ধরে টেনে বাইরে বার করে আনে। বৈদ্যুতিক চুল্লির তাপে গুরুতর আহত ও আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই যুবক চিকিৎসাধীন আছেন এবং সুস্থ আছেন বলে পরিবার সূত্রে খবর। জানা গেছে, বৈদ্যুতিক চুল্লিতে ঝাঁপ দেওয়া ওই যুবক গেদে সীমান্তবর্তী উত্তর মাঝপাড়া এলাকার বাসিন্দা এবং সে পেশায় একজন প্যান্ডেল শ্রমিক। মৃত বৃদ্ধা তাঁর সম্পর্কে ঠাকুমা হয়। তবে কি কারণে ওই যুবক বৈদ্যুতিক চুল্লিতে মৃতদেহ ঢোকানোর সময় মৃতদেহের ওপর ঝাঁপ দিল, তা এখনও জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় নবদ্বীপ মহাশ্মশান চত্বরে।

Comments :0

Login to leave a comment