Abhishekh Banarjee

আমতলায় ভেঙে দেওয়া হচ্ছে অভিষেকের এমপি অফিস

রাজ্য

আমতালয় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি সাংসদ অফিস বুলডোজার দিয়ে ভেঙে দিলো প্রশাসন। দীর্ঘ দিন ধরেই আমলতায় নিজের অফিস চালান ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। ওই অফিস থেকেই যাবতীয় কাজ ডায়মন্ড হারবার থেকে পরিচালিত হতো। ভোট লুঠ থেকে সিন্ডিকেট ওই দপ্তর থেকে সব কিছু কন্ট্রোল করতেন তিনি।
শনিবার সেই দপ্তর ভেঙে দিলো প্রশাসন। অভিযোগ ওই অফিসটি বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। পাঁচতলা বড় অফিস গোটাটাই বেআইনি। লিপ্স এবং বাউন্ডস এর নামে থাকা জমিতে তৈরি হয়েছে অফিস। সেই জমি ইডি আদালতের নির্দেশে সিজও করেছে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। 
এদিন বেলার দিকে আচমকাই তিনটি বুলডোজার ওই এমপি অফিসের সামনে এসে হাজির হয়। বিশান পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বন্ধ ছিল অফিসটি। পুলিশ তালা ভেঙে ভিতরে ঢুকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। তারপর শুরু হয় ভাঙার কাজ। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় অফিসটি।
অভিযোগ, পাঁচতলা ওই ভবনটি অনুমোদিত বিল্ডিং প্ল্যান ছাড়াই নির্মাণ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই অভিযোগের ভিত্তিতে আগেই সংশ্লিষ্ট পক্ষকে নোটিস পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত শুনানিতে কেউ উপস্থিত না হওয়ায় প্রশাসন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেছে।
জানা যাচ্ছে গত ৩০ জুন দক্ষিণ ২৪ পরগনা প্রশাসনের তরফে নোটিস পাঠানো হয়েছিল। অভিষেকের বাবা অমিত ব্যানার্জি, মতি মল্লিক এবং সুশান্ত মণ্ডল নামে তিন জনকে সংশ্লিষ্ট দফতরে গত ১৫ জুলাই দুপুর ২টোর সময় হাজির হতে বলা হয়েছিল। কিন্তু কেউ হাজিরা দেয়নি। এরপরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Comments :0

Login to leave a comment