নদীয়া জেলার করিমপুর ২ নম্বর ব্লকের থানারপাড়া থানার সাহেবপাড়া গ্রামের ময়নাতলায় পুরোনো তৃণমূল তথা নব্য বিজেপির সাথে পুরোনো বিজেপির মধ্যে সংঘর্ষ হয় বুধবার রাতে।
অভিযোগ জনকল্যাণ কর্মসূচি থেকে আসার পর বিজেপি কর্মীরা একজন বিজেপি নেতার বাড়িতে বসেছিলেন। সেখানেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা নব্য বিজেপি রহেদ মোল্লার নেতৃত্বে এক দল পুরোনো বিজেপি সমর্থকদের ওপর একাধিক বোমা বিস্ফোরণ ঘটায়। বোম বিস্ফোরণে গুরুতর জখম হন রবিউল মোল্লা, নজরুল সেখ, আলিহাসেন সেখ, মোজাম সেখ, আকালি বিশ্বাস। তাদের প্রথমে নতিডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পাঁচজনেরই শারীরিক অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকেই বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে পাঁচজনই আসঙ্কাজনক অবস্থায় বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বোম বিস্ফোরণের খবর পেয়েই থানারপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের কাছে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ নিয়ে ঘটনার তদন্ত শুরু করে। স্থানীয় সূত্রে জানা গেছে, এটা সম্পূর্ণ নব বিজেপি ও পুরোনো বিজেপির মধ্যে এলাকা দখল করে ক্ষমতা কায়েম করার লড়াইয়ের ফলাফল।
Bomb Attack
করিমপুরে বিজেপি‘র গোষ্ঠীদ্বন্দ্বে বোমায় জখম পাঁচ
×
Comments :0