বিশ্বকে জানানো নয়, ভুলে যাওয়া ঐতিহ্য মানুষের কাছে তুলে ধরার জন্য তৈরি হয়েছে মিউজিয়াম অফ ওয়ার্ডস, ন্যাশেনাল লাইব্রেরীর অনুষ্ঠানে নিজের কথায় এমনই কথা উঠে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথায়। তিনি বলেন, ‘ভাষা এবং দেশের সংস্কৃতির জন্য আজ এক গুরুত্বপূর্ণ দিন। ভাষা ছাড়া কখনও কিছু হতে পারে না। ভাষার মাধ্যমে দেশের সংস্কৃতি বোঝা যায়।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় উঠে এসেছে পানিনীর প্রসঙ্গ। তিনি বলেন, ‘এই মিউজিয়ামে পানিনীর ব্যাকরণের বিষয়ও উল্লেখ করা হয়েছে। শীলা পান্ডুলিপি থেকে প্রিন্টিং মেশিন পর্যন্ত ভাষার যেই যাত্রা তা এই মিউজিয়ামে আছে। ভারতের বহুমাত্রিক চেতনার প্রতিফলন এই মিউজিয়ামে আছে।’
ন্যাশেনাল লাইব্রেরিরে যেই মিউজিয়াম হয়েছে তাতে ভারতের ২২টি ভাষার ইতিহাস এবং যাত্রা পথ সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে। জানা যাবে ভাষার ইতিহাস।
শাহ বলেন, ‘আমরা কখনও কোন মতাদর্শের ওপর নিয়ন্ত্রণ করিনি।’ উল্লেখ্য ২০১৪ সালের পর থেকে বিরোধী মত প্রকাশ করলে সংসদের অভ্যন্তরে এবং সংসদের বাইরে বিরোধীদের কন্ঠরোধ করার জন্য যা করার তাই করেছে এই সরকার। কোন সংবাদমাধ্যম সরকারের সমালোচনা করলেও তাদের ওপর নামিয়ে আনা হয়েছে আক্রমণ। বিভিন্ন ভাবে তাদের হেনস্তা করা হয়েছে। মামলা দেওয়া হয়েছে।
অমিত শাহের কথায় নিশানায় ছিল বামপন্থীরা। তিনি বলেন, ‘বাংলার মানুষকে তার ঐতিহ্য ভুলিয়ে দেওয়া হয়েছিল। বিদেশী সংস্কৃতি এই রাজ্যের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেই পরিবর্তন হয়েছে তাতে বাংলা ভারতীয় চেতনার স্তম্ব হয়ে উঠবে।’
উল্লেখ্য রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে একের পর এক সংস্কৃতিক কেন্দ্র তৈরি হয়েছে। জেলায় জেলায় হয়েছিল রবীন্দ্র ভবন। পাঠক্রমে যুক্ত করা হয়েছিল প্রগতিশীল, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশ না নেওয়া আরএসএস আজ দেশের ইতিহাসকে বিকৃত করে নিজেদের দেশপ্রেমিক প্রমান করতে চাইছে।
উল্লেখ্য শুক্রবার রাজ্যে এসেছেন অমিত শাহ। গতকাল ছিলেন উত্তরবঙ্গে। এদিন সকালে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের পুলিশ আধিকারিকদের সাথে উচ্চপর্যায়ের বৈঠক করেন অমিত শাহ। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তিনি পুলিশ আধিকারিকদের সাথে বৈঠক করেছেন।
প্রশাসনিক বৈঠকের পরপরই দলের নেতাদের সাথে তিনি বৈঠক করেন। শুভেন্দু অধিকারীর পাশাপাশি সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, সুনীল বানশাল, অমিত মালব্য সহ একাধিক বিজেপি নেতা ছিলেন সেই বৈঠকে। সরকার এবং দলের মধ্যে সমঝোতা নিয়ে এই বৈঠকের আলোচনা হয়েছে বলে খবর।
Amit Shah
শব্দের জগৎ খুলবে ন্যাশনাল লাইব্রেরিতে ‘ওয়ার্ড মিউজিয়াম’ দাবি শাহের
×
Comments :0