Rajarhat

রাজারহাটে বাড়িতে বিস্ফোরণ, ঘটনাস্থলে এনআইএ

রাজ্য কলকাতা

তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনা রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর অঞ্চল। শুক্রবার রাতে ওই এলাকার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে খবর বাড়িতে মজুত থাকা বোমা ফেটে এই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি সন্দেহভাজন দুজন ব্যক্তি ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নেয়। বেশ কয়েকদিন ধরে তারা সেখানে ছিলেন।
ইতিমধ্যে পুলিশ ওই দুজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। পলাতক অপরজন। বিস্ফোরণের ঘটনায় বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকজন বাসিন্দা আহত হয়েছে। কী কারনে বোমা রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে হাজির হয়েছে এনআইএ’র চার সদস্যের একটি দল। তারা সব দিক খতিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে অভিযুক্ত এক যুবক সাদা একটি বড় ব্যাগ নিয়ে ওই বাড়িটিতে ঢুকছে। তারপর সে সেই ব্যাগটিকে সিঁড়ির ওপর রেখে দিয়ে চলে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে ওই ব্যাক্তির নাম সেলিম। তিমি কামারহাটির বাসিন্দা। তার খোঁজ চলছে।
ওই বাড়ির অন্য ভাড়াটাতের দাবি এই অভিযুক্তের সাথে কোন চুক্তি হয়নি ভাড়া দেওয়ার জন্য। এমনকি স্থানীয় থানাতেও কিছু জানানো হয়নি। ইতিমধ্যে বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Comments :0

Login to leave a comment