Trump Fifa World Cup

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনে ট্রাম্পকে ঘিরে বিতর্ক, মঞ্চ ছাড়তে দেরি; হস্তক্ষেপ ইনফান্তিনোর

খেলা আন্তর্জাতিক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আচরণ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশ্বকাপজয়ী স্পেনের ট্রফি উদ্‌যাপনের সময় মঞ্চ ছাড়তে তার দেরি করা এবং পরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হস্তক্ষেপের ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
রবিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচ শেষে স্পেন অধিনায়ক রদ্রির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন ট্রাম্প। তবে ট্রফি হস্তান্তরের পরও তিনি সঙ্গে সঙ্গে মঞ্চ ছেড়ে না যাওয়ায় কিছু সময়ের জন্য অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হয়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্পেনের ফুটবলাররা ট্রফি নিয়ে উদ্‌যাপনের প্রস্তুতি নিলেও ট্রাম্প মঞ্চেই দাঁড়িয়ে থাকেন। অধিনায়ক রদ্রি তাকে ইঙ্গিত করে সরে যাওয়ার অনুরোধ করেন বলেও ভিডিওতে দেখা যায়। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এগিয়ে এসে ট্রাম্পের হাত ধরে তাকে মঞ্চের এক পাশে নিয়ে যান।
তবে সেখানেও ট্রাম্প স্পেন দলের একেবারে শেষ প্রান্তের খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে থাকেন, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, স্পেনের বিশ্বকাপ জয়ের উদ্‌যাপনের কেন্দ্রে থাকার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি।
এদিকে, আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে ট্রাম্পের কোনও করমর্দন করেনি। ঘটনাটিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
শুধু তাই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য ট্রাম্প এবং ফিফা সভাপতি ইনফান্তিনো মাঠে প্রবেশ করলে গ্যালারির একাংশ থেকে তাদের উদ্দেশে বিদ্রুপও শোনা যায়।

Comments :0

Login to leave a comment