East Bengal

ইনভেস্টর নয়, ইস্টবেঙ্গলের স্পন্সর হবে ইমামি

খেলা

ইনভেস্টর নয়, স্পন্সর হয়ে ইস্টবেঙ্গলের হয়ে কাজ করবে ইমামি। মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। বেশ কয়েক মরশুম ইস্টবেঙ্গলের মেইন স্পন্সর হয়ে কাজ করেছে ইমামি। চলতি মরশুমের প্রথম থেকেই ইস্টবেঙ্গল এবং ইমামির মধ্যে একটা ছাড়াছাড়ি হতে পারে এমন গুজ্ঞন ছিল ময়দানে। 
ইমামির পক্ষ থেকে বলা হয়েছে ইস্টবেঙ্গল ফুটবল দলের ক্ষেত্রে তাদের যেই শেয়ার ছিল সেই শেয়ার তারা ছেড়ে দিচ্ছে। ইস্টবেঙ্গলের স্পন্সর হয়ে তারা থাকবে।
ময়দান সূত্রে খবর স্পন্সর হওয়ার ফলে ইমামি যেই টাকা ইস্টবেঙ্গলে দিতো সেই পরিমান অনেকটাই কমবে। যার ফলে আর্থিক ভাবে সমস্যায় পড়তে পারে সদ্য ডুরান্ড চ্যাম্পিয়ানরা।

Comments :0

Login to leave a comment