সোমবার সকালে ব্যস্ত সময় শিয়ালদহ স্টেশনের ফুডকোর্টে আগুন। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। দমকলের তিনটি ইজ্ঞিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী ভাবে আগুন লেগেছে তা স্পষ্ট করে জানা যায়নি।
ঘটনাস্থলে গিয়ে দমকলের পক্ষ থেকে এলাকা ঘিরে ফেলা হয় যাতে পথচলতি কোন মানুষের কোন সমস্যা না হয়।
প্রথমে আগুন নেবানোর কাজে দমকলকে বেশ বেগ পেতে হয়। পর্যাপ্ত জল পাওয়া যায়নি বলে বেগ পেতে হয় দমকলকে। পরে অন্য জায়গা থেকে জল এনে আগুন নেবানোর কাজ দমকল শুরু করে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুডকোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করেনি। খাবারের দোকানগুলি কাচ দিয়ে ঢাকা থাকায় ভিতরের ধোঁয়া বাইরে বার করা যাচ্ছিল না। কাচ ভাঙতে হয় দমকলকে। আগুনের উৎসের কাছে পৌঁছোতে বিশেষ পোশাক পরিয়ে ফুডকোর্টের ভিতরে পাঠানো হয়েছে বেশ কয়েকজন দমকলকর্মীকে।
Fire
শিয়ালদহের ফুডকোর্টে আগুন
×
Comments :0