Football

সোমবার শহরে মিছিল ফুটবল প্রেমীদের

খেলা কলকাতা

ফুটবল এবং কলকাতা ক্রীড়া প্রেমীদের কাছে সমার্থক। ফিফা বিশ্বকাপ নিয়ে শহরে উন্মাদনা নতুন নয়। পাড়ার গোলি থেকে বড় রাস্তা, বিভিন্ন দলের পতাকা ফুটবলদের ছবি দিয়ে সেজে উঠেছে শহরের বিভিন্ন প্রান্ত। 
এবার এই ফুটবল ফিভারের মধ্যেই ফুটবল প্রেমীদের নিয়ে কার্নিভাল হতে চলেছে কলকাতায়। সোমবার বেলা ৩টের সময় ওয়াই চ্যানেলে থেকে শুরু হবে এই কার্নিভাল। ফুটবল প্রেমীদের কাছে সংগঠকদের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে তাদের প্রিয় দলের জার্সি পড়ে আসতে।
আয়োজকদের পক্ষ থেকে শানু চ্যাটার্জি বলেন, ‘কলকাতা শহরকে ফুটবলের মক্কা বলা হয়। ছোট থেকে আমরা এই কথা শুনে বড় হয়ে এসেছি। এশিয়ার সব থেকে বড় ডার্বি এই শহরের দুই দলকে কেন্দ্র করে। সেই শহর ফুটবলের সব থেকে বড় প্রতিযোগীতাকে উপভোগ করবে না এটা হতে পারে না। ফুটবলকে যারা ভালোবাসেন তারা এই কার্নিভালে থাকবেন।’
তিনি বলেন, ‘গান বাজবে। ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে প্রতি বছর গান তৈরি হয়। সেই গান গুলো বাজানো হবে। আমরা ওয়াই চ্যানেল থেকে গোষ্ঠ পালের মূর্তি পর্যন্ত হাঁটবো। তারপর সেখানে ছোট কিছু অনুষ্ঠান হবে।’ ২০২২ সালেও এই ধরনের কার্নিভাল হয়েছিল শহরে।

Comments :0

Login to leave a comment