পশ্চিমবঙ্গ অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড), ২০২৬-এর খসড়া বিলটি পর্যালোচনা করার জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করলো সরকার।
রাজ্য সরকারের পক্ষ থেকে যেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই এই কমিটির চেয়ারপার্সন। গত বৃহস্পতিবার মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল বৈঠক করেছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে।
আগামী অগস্ট মাসের অধিবেশনেই এই ইউসিসি বিল বিধানসভায় পেশ হতে পারে বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, দলমত নির্বিশেষে রাজ্যের সমস্ত নাগরিকের সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা হবে।
সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির ৪৪ নম্বর অনুচ্ছেদের ওপর ভিত্তি করে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই ছাড়া রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারাইয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব শঙ্খমিত্রা ঘোষ কমিটির আহ্বায়ক, রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার শত্রুঘ্ন সিং, বঙ্গবাসী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপিকাড ড. রত্না ভট্টাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য গোপালচন্দ্র মিশ্র, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক ও নির্মাল্য ভট্টাচার্য।
UCC Bill
ইউসিসি খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি ঘোষণা করলো সরকার
×
Comments :0