Suvendu Adhikari

আইপিসি নয়, রাজ্যে চালু হচ্ছে ন্যায় সংহিতা

রাজ্য

রাজ্য চালু হচ্ছে আয়ুষ্মান ভারত সহ একাধিক কেন্দ্রীয় সরকারি প্রকল্প। প্রথম বিজেপি সরকারের ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকে রাজ্য চালু হচ্ছে আয়ুষ্মান ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সাথে প্রয়োজনীয় কাজ গুলো স্বাস্থ্য সচিব, মুখ্যসচিব এবং প্রধান উপদেষ্টা সম্পন্ন করবে।’
বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি নেতা মন্ত্রীদের মুখে শোনা গিয়েছিল অনুপ্রবেশ এবং সীমান্তের কথা। তারা দাবি করেছিল এসআইআরে অনুপ্রবেশকারিরা ধরা পড়বে। কিন্তু একজনও অনুপ্রবেশকারিকে চিহ্নিত করতে পারেনি নির্বাচন কমিশন।
এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, ‘সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। ৪৫ দিনের মধ্যে বিএসএফের প্রয়ীজনীয় জমি হস্তান্তরের কাজ শেষ করতে হবে, মুখ্যসচিবকে বলা হয়েছে। বিএসএফ যতটা জমি চেয়েছে ততটা দেওয়া হবে। আগের সরকার বিশেষ সম্প্রদায়ের ভোটারদের বাঁচাতে বিএসএফকে জমি দেয়নি। ভূমি ও ভূমিরাজস্ব দপ্তর জমি হস্তান্তরের জন্য প্রয়োজনীয় কাজ শুর করে দিয়েছে।’ 
মুখ্যমন্ত্রী বলেন, ‘পশ্চিমবঙ্গে উজলা প্রকল্প পায় ১ কোটির বেশি গ্রাহক। ১৫ লক্ষ কোটা আরও বরাদ্দ করা হয়েছে। যেই আবেদন গুলো ফেলে রাখা হয়েছিল তা পাঠানো হবে কেন্দ্রের কাছে।’ শুভেন্দু অভিযোগ করেন তৃণমূল সরকারের আমলে এই আবেদন গুলো চেপে রাখা হয়েছিল।
শুভেন্দু জানান, ‘আজ থেকে ভারতীয় ন্যায় সংহিতা সোমবার থেকে যুক্ত হলো পশ্চিমবঙ্গ। আগের সিআরপিসি, আইপিসি থাকবে না।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন জনগণনার নির্দেশিকা এলেও আগের সরকার সেই কাজ চালু করেনি। প্রথম ক্যাবিনেটে জনগণনার কাজও শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হয়েছে। 
শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘আগামী সোমবার ফের ক্যাবিনেট বৈঠক হবে। সেই বৈঠকে ডিএ, পে কমিশন নিয়ে আলোচনা হবে। আলোচনায় থাকবে নারী সূরক্ষার বিষয়ও।’
উল্লেখ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রযোজন পড়লে তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সরকারের পক্ষ থেকে ক্যাবিনেট বৈঠকের পর দুজন মন্ত্রী দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের মুখোমুখি হবে।  
তবে এদিন সরকারের পক্ষ থেকে জানানো হয়নি মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বন্টন নিয়ে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চালু কোনও থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। দশ বছর আগে আর ৩০ বছর আগে যখনই চালু হোক এই প্রকল্পগুলি চালু থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, প্রচারের সময়ও আমরা এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। 
অধিকারী বলেন, তবে প্রকল্পের অর্থ দেওয়ার ক্ষেত্রে নগদ হস্তান্তর প্রক্রিয়া স্বচ্ছ করা হবে। মৃত ব্যক্তির নাম থাকলে বাদ দেওয়া হবে। কোন অ-ভারতীয়ের এই ধরনের সুযোগ পাওয়া উচিত নয়।

Comments :0

Login to leave a comment