দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে আলোচনায় বসার জন্য বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং। সংবাদমাধ্যমে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ‘গত ২৪ ঘন্টায় একাধিকবার পড়ুয়াদের কাছে বার্তা পাঠানো হয়েছে। সরকার তাদের সাথে আলোচনায় বসা তৈরি, যেই বিষয় নিয়ে তারা আন্দোলন করছেন এবং সেই ঘটনা সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করতে আমরা তৈরি। জেপি নাড্ডার বাসভবন বা তার দপ্তরে আলোচনায় বসতে আমরা তৈরি। কোন জায়গায় তারা বসতে রাজি তারা জানান।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের রেশ ধরেই জীতেন্দ্র সিং জানিয়েছেন পড়ুয়াদের স্বার্থরক্ষা করতে সরকার কোন মূল্যে তৈরি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আজ সকালেই জানিয়েছেন পড়ুয়াদের স্বার্থরক্ষা করতে সরকার সব সময় তৈরি। প্রশ্নফাঁসের ঘটনার দ্রুত বিচারের জন্য প্রধানমন্ত্রী ফাস্ট-ট্র্যাক আদালতের কথাও জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে আরও একবার আন্দোলনকারিদের কাছে আবেদন জানাচ্ছি আলোচনায় বসার জন্য।’
নিটের প্রশ্নফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন চলছে দিল্লির যন্তর মন্তরে। এই প্রতিবাদে সামিলও হন সোমান ওয়াঙচুক। ২০ দিন অনশন চালান ওয়াঙচুক। ২১ দিনের মাথায় তাকে বলপূর্বক হাসপাতালে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ।
সোমবার আন্দোলনকারিদের সংসদ ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। সংসদ ভবন অভিযানের আগেই যন্তর মন্তরে আন্দোলনকারিদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিশ। অনেকে আহত হন। কিন্তু পুলিশি বাধাকে উপেক্ষা করে হয় সেই অভিযান। যুব সমাজের সেই মিছিল আটকাতে বন্ধ করে দেওয়া হয় দিল্লি মেট্রো। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় রাস্তা, চালানো হয় কাঁদানে গ্যাস। পড়ুয়াদের ওপর মোদী সরকারের পুলিশি অত্যাচারকে কেন্দ্র করে গোটা দেশে নিন্দা হয়। চাপে পড়ে সরকার। চাপের মুখে তারা প্রথম আলোচনায় বসার কথা জানায়।
পরবর্তী সময় বুধনার রাতেও যন্তর মন্তরে আন্দোলনকারিদের ওপর আক্রমণ চালায় পুলিশ। সেই ঘটনা নিয়েও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
CJP Protest
নিট আন্দোলনকারিদের আলোচনায় বসার আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং
×
Comments :0