Kalyan Banarjee

কাকলির অভিযোগের ভিত্তিতে সাসপেন্ড কল্যাণ

জাতীয় রাজ্য

মহিলা সাংসদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে চলতে থাকা বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে। এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদার কল্যাণের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে অভিযোগ জানান। এনসিপি সাংসদের কথায় সংসদের ভিতরে এবং বাইরে মহিলা সাংসদের সাথে দুর্ব্যবহার করেছেন কল্যাণ। 
এদিন সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল কল্যাণের সাসপেনশনের পক্ষে সাওয়াল করেন। ভোটাভুটিতে কল্যাণকে সাসপেন্ড করার প্রস্তাবেই বেশি ভোট পরে। 
এদিন সকালে এনসিপিআইর কয়েকজন সাংসদের সাথে সংসদের ভিতেরই তর্ক হয় কল্যাণের। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, মিতালি বাগের সাথে তর্কে জড়িয়ে পড়েন কল্যাণ। কয়েকজন সাংসদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপরই কল্যাণের নামে অভিযোগ জানান অধ্যক্ষের কাছে।
উল্লেখ্য বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর ভেঙে যায় সংসদীয় দল। বিজেপি নেতা এবং মন্ত্রী ভূপেন্দ্র যাদবের হস্তক্ষেপে ত্রিপুরার দল এনসিপিআইয়ের সাথে যুক্ত হয় ২০ জন তৃণমূল সাংসদ। কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, সুদীপ ব্যানার্জিকে এনসিপিআইয়ের মাধ্যমে এনডিএ’র ছাতার তলায় আশ্রয় নেয়।

Comments :0

Login to leave a comment