টাওয়ার থেকে পড়ে গিয়ে তামিলনাড়ুতে মৃত্যু এরাজ্যের এক পরিযায়ী শ্রমিকের। মালদহের ২২ বছর বয়সী এক যুবক তামিলনাড়ুতে টাওয়ারের কাজে গিয়ে টাওয়ার থেকে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। রাজ্যে কাজ না পেয়ে পুখুরিয়া থানা এলাকা পীরগঞ্জের বাসিন্দা প্রায় আড়াই মাস আগে ওকাজে গিয়েছিল।
গত ২২ আগস্ট রবিবার কাজ করার সময় সে টাওয়ার থেকে পড়ে গুরুতর আহত হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সে গত বুধবার তার মৃত্যু হয়। শনিবার বিকালে তার মরদেহ গ্রামে কফিনবন্দী হয়ে ফিরে এলে তার পরিবার ও গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। রিজওয়ান এর বাড়ীতে স্ত্রী, বাবা-মা সহ অন্যান্য আত্মীয়স্বজন বর্তমান।
Migrant Labour
তামিলনাড়ুতে মালদহের পরিযায়ী শ্রমিকের মৃত্যু
×
Comments :0