Birbhum

দেওয়াল চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু

জেলা

মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে লাভপুর থানা এলাকার এক পাড়ায়। মৃতার নাম মালতি চৌধুরী (৬৫)। বাড়িটি ছিল ভগ্নপ্রায়। মঙ্গলবার সকালে বাড়ি পরিস্কার করতে গেলে আচমকা দেওয়াল ধসে পড়ে। গুরুতরজখম বৃদ্ধাকে হাসপাতাকে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।   মৃতার ছেলে প্রদীপ চৌধুরী জানান,  পৈতৃক বাড়ি ছেড়ে  অন্যত্র যেতে রাজি হননি বলে ভগ্নপ্রায় বাড়িতেই থাকতেন।  মঙ্গলবার সকালে পরিষ্কার করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।”

Comments :0

Login to leave a comment