SFI

যন্তর মন্তরে অনশনে এসএফআই নেতৃত্ব

জাতীয়

দিল্লি পুলিশ শনিবার সকালে সোনাম ওয়াংচুককে বলপূর্বক তুলে নিয়ে গিয়েছে হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদে এসএফআই সর্বভারতীয় সভাপতি আদর্শ এম সাজি ও সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ঐশী ঘোষ আজ থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসছেন।
এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য জানিয়েছেন, শুধু যন্তর মন্তর নয় গোটা দেশ জুড়ে দিল্লি পুলিশের এই আচরণের প্রতিবাদে পথে নামবে এসএফআই। বিভিন্ন জায়গায় অনশন করবেন তারা। সৃজন বলেন, এতো যদি সরকারের ছাত্রদের এবং সোনাম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকে তাহলে কেন তারা এসে কোন কথা বলছে না? ধর্মেন্দ্র প্রধান একজন ব্যর্থ শিক্ষামন্ত্রী। নিট, সিবিএসই দেখিয়ে দিয়েছে ওনাকে দিয়ে হচ্ছে না, এনটিএকে দিয়ে হচ্ছে না। এই যেই সংস্কার আনা হয়েছে শিক্ষা ব্যবস্থায় তার বিরুদ্ধে আমরা এবং সোনাম ওয়াংচুক লড়ছিলেন। মোদী সরকার ভেবেছে আন্দোলনকারিদের তুলে নিয়ে গিয়ে আন্দোলনকারিদের মেজাজ ভাঙা যাবে। তারা ভুল ভাবছেন। সোনাম ওয়াংচুকদের ব্যাটন হাতে নিয়ে সাজি এবং ঐশী অনশনে বসবেন। সরকার যাতে আমাদের দাবি মেনে নেয় সেই দাবি আমরা জানাচ্ছি।

Comments :0

Login to leave a comment