Maharashtra

শরদ পাওয়ার, শিন্ডের বৈঠক ছিল সৌজন্যমূলক, জানালেন সুপ্রিয়া

জাতীয়

শরদ পাওয়ার এবং একনাথ শিন্ডের বৈঠক নিয়ে এবার মুখ খুললেন সুপ্রিয়া সুলে। উদ্ধব থ্যাকারের নেতৃত্বাধীন শিবসেনা এই বৈঠক নিয়ে কিছু প্রশ্ন তোলে এনসিপি নেতা শরদ পাওয়ার সম্পর্কে। তখন শারদ পাওয়ারের পক্ষে তাঁর কন্যা সুপ্রিয়া সুলে জানালেন যে দুই নেতার এই বৈঠক সৌজন্যমূলক। উল্লেখ্য, মহারাষ্ট্রে লাগাতার চলছে দল ভাঙানোর খেলা। শিবসেনা ভেঙে একনাথ শিন্ডের গোষ্টী বিজেপি জোটে যোগ দিয়েছে। শিবসেনা আরও ভাঙাতে মরিয়া বিজেপি। এনসিপি’রও একটি অংশ শারদ পাওয়ারকে ছেড়ে যোগ দিয়েছে বিজেপি জোটে। এনসিপি-তে ফের ভাঙনের আশঙ্কা যদিও নেই বলে দাবি করেছেন সুপ্রিয়া সুলে। 
সুপ্রিয়া জানিয়েছে বৈঠককে কেন্দ্র করে উদ্ধব শিবসেনায় যে ক্ষোভ তৈরি হয়েছিল তা নিয়ে সঞ্জয় রাউতের সঙ্গে তাঁর কথা হয়েছে। সব ভুল বোঝাবুঝি ভেঙে গিয়েছে। 
বুধবার মহারাষ্ট্র বিধানসভায় একটি বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন শরদ পাওয়ার। সেই বৈঠকের পর একনাথ শিন্ডের সঙ্গেও তিনি একান্ত বৈঠক করেন। জল্পনা তৈরি হয় যে এনডিএ’র সাথে যুক্ত হতে পারে পাওয়ারের দল। এই বৈঠকের পর পাওয়ার এবং শিন্ডে দুই নেতাকেই নিশানা করে উদ্ধব থ্যাকারের শিবসেনা। 
কংগ্রেস নেতা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান অভিযোগ করেন এনসিপি (শরদ পাওয়ার) অন্য দলে বা এনডিএ শিবিরে যোগ দিতে পারে। যদিও শরদ পাওয়ারের দল এই অভিযোগে উড়িয়ে দিয়ে পাল্টা নিশানা করেছে কংগ্রেসকে।

Comments :0

Login to leave a comment