আগামী দু’মাসের মধ্যে মোথাবাড়ি ঘটনার তদন্ত শেষ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্তকারি সংস্থাকে আগামী দুমাসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে।
মালদহে 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' (এসআইআর) বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রেখে বিক্ষোভ এবং মাঝরাতে তাদের গাড়িতে হামলার ঘটনা নিয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পাঠানো একটি চিঠির ভিত্তিতে এই ঘটনার স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেয় শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে এই মামলার শুনানি হয়।
এই ঘটনার তদন্তের ভার সিবিআই (CBI) বা এনআইএ (NIA)-এর মতো স্বাধীন সংস্থাকে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।
Mothabari Supreme Court
দু’মাসের মধ্যে শেষ করতে হবে মোথাবাড়ির তদন্ত
×
Comments :0