ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩,৫৩৫ জনে দাঁড়িয়েছে। তথ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, অন্তত ১৬,৭৪০ জন আহত হয়েছেন এবং আটটি উপকূলীয় অঞ্চলে তৈরি ৮০টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১২,৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন। এখনও গৃহহীন হয়ে পড়েছেন ১৭ হাজারের বেশি মানুষ।
ধ্বংসস্তূপের পাহাড়ের নিচে চাপা পড়ে থাকা নিখোঁজ ব্যক্তিদের সঠিক সংখ্যা সরকার জানায়নি। নিখোঁজের সংখ্যা প্রায় ৫০ হাজার অনুমান করা হচ্ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন।
ভূমিকম্পে বেঁচে যাওয়া অনেক মানুষ এখন রাস্তার বিভিন্ন স্থানে তৈরি অস্থায়ী ক্যাম্পে বসবাস করছেন।ভেনুজুয়েলায় জোড়া এই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে, ক্ষতিগ্রস্তদের সহায়তা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩৫ জনে দাঁড়িয়েছে। ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন। এছাড়া ১৭ হাজার ৮৫৪ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। উদ্ধার হওয়া মানুষের সংখ্যা ৬ হাজার ৪৬২ জন। ৮৬ হাজার ৭৯৪টি পরিবার সহায়তা পেয়েছে। ১৩ দিন পরেও আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ উদ্ধার ও ত্রাণের কাজ অব্যাহত রয়েছে।ভেনেজুয়েলায় গত ২৪ জুন শক্তিশালী জোড়া ভূমিকম্প হয়।
সরকারি হিসেব অনুযায়ী, রিখটার স্কেলে ৭.২ এবং ৭.৫ মাত্রার দু’টি ভূমিকম্পের ১৩ দিন পরও বহু মানুষ নিখোঁজ। একের পর এক অনুকম্পে উদ্ধারকাজ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসেব করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইউনিসেফের বক্তব্য, এই বিপর্যয় শুধু বহুতল ধসে পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। লক্ষ-লক্ষ শিশুর স্বাভাবিক জীবন কার্যত থমকে গিয়েছে। বহু শিশু চিকিৎসা পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর খাবার এবং বিদ্যালয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় শিশুদের সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্যের প্রশ্নও উঠেছে। হাজার-হাজার শিশু এখনও বিশুদ্ধ পানীয় জলের নির্ভরযোগ্য উৎস থেকে বঞ্চিত হচ্ছে। অসংখ্য স্কুল ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষাব্যবস্থাও বিপর্যস্ত। বিভিন্ন দেশ সাহায্য করছে উদ্ধারকাজে। রেড ক্রস এবং একাধিক আন্তর্জাতিক সংস্থাও ত্রাণ ও উদ্ধার কাজে যোগ দিয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Venezuela Earthquakes
ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়ালো
×
Comments :0